Kolkata: আনন্দপুরে মোমো তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, জতুগৃহে মৃত্যু বেড়ে ৮

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ছুটির শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। দক্ষিণ কলকাতার (Kolkata Fire) আনন্দপুরে একটি মোমো তৈরির কারখানায় ভোররাতে বিধ্বংসী আগুন লেগে তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। রবিবার ভোরে নাজিরাবাদ (Kolkata Fire) রোডে অবস্থিত ওই কারখানা থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়, তার কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়েই দমকল ও পুলিশকে জানানো হয়। একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। তবে কারখানাটি সরু গলির মধ্যে হওয়ায় আগুন নেভাতে গিয়ে চরম সমস্যার মুখে পড়তে হয় দমকল কর্মীদের।

আরও পড়ুন: Uttarakhand Wedding : প্রবল তুষারপাতের মাঝে নবদম্পতির অনন্য বিয়ে, ভিডিও দেখে অবাক নেটিজেনরা!

আগুনের তীব্রতায় চারদিক ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হলেও, ঘটনার কয়েক ঘণ্টা পরেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে দাবি স্থানীয়দের। এর মধ্যেই কারখানার একটি বড় অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পুড়ে ছাই হয়ে গিয়েছে ভেতরে থাকা বাইক, যন্ত্রপাতি ও বিভিন্ন সরঞ্জাম।

এই অগ্নিকাণ্ডের (Kolkata Fire) পর থেকে নিখোঁজ ছিলেন কারখানার তিন নিরাপত্তাকর্মী। জানা যায়, রাতে ওই তিনজনই ডিউটিতে ছিলেন। ঘটনার পর তাঁদের কারও ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না, যা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়তে থাকে। শেষ পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর জেলা পুলিশ সুপার শুভেন্দ্র কুমার সরকারি ভাবে জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে তিন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। তাঁদের মৃত্যুর খবরে পরিবারগুলিতে নেমে এসেছে শোকের ছায়া।

কী কারণে আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। দমকল সূত্রে আরও জানা গিয়েছে, কারখানার ভিতরে বিপুল পরিমাণ পাম তেল ও অন্যান্য দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole