নিউজ পোল ব্যুরো: জ্যোতিষশাস্ত্রীয় (Rashifal) গণনায় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসটি মহাজাগতিক আশীর্বাদে ধন্য হতে চলেছে। এই সময় তৈরি হচ্ছে অত্যন্ত শক্তিশালী ‘লক্ষ্মী নারায়ণ রাজযোগ’। ৩ ফেব্রুয়ারি বুধের কুম্ভে গমন এবং ৬ ফেব্রুয়ারি শুক্রের রাশি পরিবর্তন এই যোগকে সক্রিয় করবে, যার শুভ প্রভাব বজায় থাকবে ২ মার্চ পর্যন্ত। প্রায় এক মাসের এই বিশেষ সময়কালে অর্থের জোয়ার আসবে ৪টি রাশির (Rashifal) জীবনে।
মিথুন রাশি: আয়ের নতুন দিগন্ত
মিথুন রাশির (Rashifal) জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অর্থপ্রাপ্তির নতুন দ্বার উন্মোচন করবে। যদিও ব্যয়ের আধিক্য থাকতে পারে, তবে উপার্জনের গতি থাকবে তার চেয়েও বহুগুণ বেশি। বিশেষ করে যারা ব্যবসা করছেন, তাদের মুনাফা প্রত্যাশার চেয়ে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনেও বইবে সুখের হাওয়া; দম্পতিদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা আরও গভীর হবে।
আরও পড়ুন: Friday Rashifal Update: প্রেমে বিচ্ছেদ, সংসারে অশান্তি? আজই জানুন আপনার রাশি কী বলছে!
বৃশ্চিক রাশি: সমৃদ্ধি ও আত্মবিশ্বাসের তুঙ্গে
৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চের মধ্যবর্তী সময়টি বৃশ্চিক রাশির জন্য আর্থিক স্বর্ণযুগ। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বা পদোন্নতির প্রবল যোগ রয়েছে। ব্যবসায়ীরা এই সময় বড় কোনো লাভের মুখ দেখবেন। নতুন স্থাবর সম্পত্তি যেমন—বাড়ি, দোকান বা জমি কেনার জন্য এটিই শ্রেষ্ঠ সময়, যা ভবিষ্যতে বিপুল রিটার্ন দেবে। আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন হওয়ায় আপনার আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে।
মকর রাশি: ঋণমুক্তি ও সঞ্চয়ের যোগ
মকর রাশির জাতকদের জন্য এই রাজযোগ মূলত স্থায়িত্ব নিয়ে আসবে। অতীতে করা বিনিয়োগ থেকে এই সময় বড় অংকের মুনাফা ঘরে তুলতে পারবেন। আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার পথ প্রশস্ত হবে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে এবং যারা শারীরিক সমস্যায় ভুগছিলেন, তাদের স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাবে।
কুম্ভ রাশি: পৈতৃক সম্পত্তি ও আকস্মিক লাভ
কুম্ভ রাশির জাতকরা বর্তমানে শনির সাড়ে সাতি ও রাহুর প্রভাবের মধ্য দিয়ে গেলেও, নিজ রাশিতে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হওয়া একটি মিরাকল বা অলৌকিক ঘটনার মতো কাজ করবে। হঠাৎ করে কোনো গোপন উৎস থেকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। এছাড়া পৈতৃক সম্পত্তি থেকে বড় কোনো উত্তরাধিকার লাভের সম্ভাবনাও উজ্জ্বল। দীর্ঘদিনের লালিত কোনো স্বপ্ন এই ৩০ দিনের মধ্যে পূরণ হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
