Weather Update : জানুয়ারিতে শীত বিদায়! ফেব্রুয়ারি থেকে গরমের প্রভাব বাড়তে পারে, বিশ্ব উষ্ণায়নের সতর্কবার্তা

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: জানুয়ারি মাসের শেষপ্রান্তে দাঁড়িয়েও এবছর শীতের অনুভূতি অনেকটাই ম্লান। মাঘ মাস চললেও সকালের কুয়াশা বা কনকনে ঠান্ডা সেভাবে চোখে পড়ছে না (Weather Update)। আবহাওয়াবিদদের মতে, এই প্রবণতা স্বাভাবিক নয় এবং এর নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের গভীর প্রভাব। দেশের বিস্তীর্ণ অংশে ধীরে ধীরে শীত বিদায় নিচ্ছে, পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়(Weather Update)। অন্যদিকে হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, সিকিমের মতো পার্বত্য এলাকায় এখনও তুষারপাত চলছে। এই বৈপরীত্যই ইঙ্গিত দিচ্ছে যে আবহাওয়ার চরিত্র বদলে যাচ্ছে দ্রুতগতিতে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই দেশে গরমের প্রকোপ বাড়তে শুরু করবে এবং এবারের গ্রীষ্মে তাপমাত্রা বহু বছরের রেকর্ড ভাঙতে পারে (Weather Update)।

আরও পড়ুন : Adrija Roy : রূপকথার মতো বাগদান অদ্রিজা রায়ের, ভিগ্নেশ আইয়ারের সঙ্গে আংটিবদলের ছবি প্রকাশ্যে

আন্তর্জাতিক গবেষণা সংস্থা অক্সফোর্ডের এক সমীক্ষায় বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে একাধিক দেশে তাপমাত্রা মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছতে পারে (Global Warming)। নাইজেরিয়া, দক্ষিণ সুদান, লাওস, ব্রাজিলের মতো দেশগুলির পাশাপাশি ভারত, বাংলাদেশ ও পাকিস্তানেও চরম গরমের সম্ভাবনা প্রবল। শুধু উষ্ণ অঞ্চলই নয়, ব্রিটেন, সুইডেন, ফিনল্যান্ডের মতো অপেক্ষাকৃত শীতল দেশগুলিতেও তাপমাত্রা ২০০ থেকে ২৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। এবছর জানুয়ারি মাসেই শীত প্রায় উধাও, ফলে মার্চ-এপ্রিল জুড়ে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা আরও বেড়েছে (Climate Change)। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২০২৬ সালে এল নিনোর প্রত্যাবর্তনের ফলে উষ্ণতা বৃদ্ধির গতি আরও ত্বরান্বিত হতে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে এবং মার্চ মাসে তা বেড়ে ৪০ ডিগ্রির গণ্ডি পেরোতে পারে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

বিশ্ব উষ্ণায়নের এই ধারাবাহিক প্রভাবে আগামী দিনে প্রায় ৩৭০ কোটি মানুষ এক্সট্রিম হিটের (Extreme Heat) মুখোমুখি হতে পারেন (Global Warming)। অতিরিক্ত বৃক্ষনিধন, জলাশয় ভরাট এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়াই এর অন্যতম কারণ। কখনও প্রবল শীত, কখনও অসহনীয় গরম—এই চরম আবহাওয়াই ভবিষ্যতের বাস্তবতা হয়ে উঠছে। এই পরিস্থিতিতে নিজের শরীরকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। পর্যাপ্ত জল পান করা, রোদ এড়িয়ে চলা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়াই পারে এই তীব্র গরমের প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে (Weather Update)।