Ketu Rashifal: কেতুর গোচরে খুলছে কপাল! আগামী ৬০ দিন দুই হাতে টাকা কামাবে এই ৪ রাশি

রাশিফল

নিউজ পোল ব্যুরো: আগামী ৩১ মে ২০২৬, রবিবার দিবাগত রাত ২টা ২৮ মিনিটে ছায়াগ্রহ কেতু মঘা নক্ষত্রের তৃতীয় চরণে পদার্পণ করবে। জ্যোতিষ (Ketu Rashifal) গণনার নিরিখে, কেতু (Ketu Rashifal) আগামী ২ অগস্ট পর্যন্ত এই অবস্থানেই স্থিত থাকবে। কেতুর এই বিশেষ নক্ষত্র ভ্রমণ মহাকাশে এক বিরল শুভ যোগের সৃষ্টি করছে, যার ইতিবাচক প্রভাব প্রতিফলিত হবে বিশেষ চারটি রাশির (Ketu Rashifal) জীবনচক্রে। বিশেষত, আগামী দুই মাস আর্থিক সমৃদ্ধি ও লৌকিক সাফল্যের পাশাপাশি জাতকদের অন্তঃকরণে আধ্যাত্মিক চেতনার নবজাগরণ ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি: বৈভব ও প্রতিপত্তি বৃদ্ধি

বৃষ রাশির জাতকদের জন্য কেতুর (Ketu Rashifal) এই গোচর আক্ষরিক অর্থেই অর্থকরী ও কল্যানদায়ক হতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে শুভ পরিবর্তনের মাধ্যমে বিনিয়োগ ও সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা আপনার আয়ের উৎসকে আরও সুদৃঢ় করবে। পেশাগত জীবনে স্থায়িত্ব আসার পাশাপাশি দীর্ঘদিনের শ্রম ও প্রচেষ্টার আর্থিক সুফল হস্তগত হবে। সামাজিক মণ্ডলে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং নেতৃত্বের গুণাবলী সার্থকভাবে বিকশিত হবে। জাগতিক উন্নতির পাশাপাশি দেব-দ্বিজে ভক্তি ও পারমার্থিক কর্মে আপনার অনুরাগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: Saturday Astrology: শনি–শুক্রের অর্ধকেন্দ্র যোগে ভাগ্যচক্রে বড় বদল, ২৮ জানুয়ারি থেকে উজ্জ্বল হবে ৩ রাশি

মিথুন রাশি: বিঘ্ননাশ ও মানসিক প্রশান্তি

মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে কেতুর এই অবস্থান বিঘ্ননাশক ও সৌভাগ্যদায়ক হিসেবে প্রমাণিত হবে। দীর্ঘকাল ধরে চলা মানসিক ক্লেশ, জটিলতা ও বিবিধ সমস্যার মেঘ এবার কাটতে শুরু করবে। ব্যবসায়িক লেনদেনে লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি পাবে এবং অবরুদ্ধ অর্থ পুনরুদ্ধারের যোগ পরিলক্ষিত হচ্ছে। কর্মপ্রার্থীদের জন্য এই সময়কাল নৃতন ও লাভজনক জীবিকার সুযোগ বয়ে আনতে পারে। চিত্তে অভূতপূর্ব শান্তি বিরাজ করবে এবং দূরবর্তী কোনো ভ্রমণ আপনার জন্য পরম কল্যাণকর ও আনন্দদায়ক হয়ে উঠবে।

তুলা রাশি: উন্নতির শিখরে আরোহন

কেতুর শুভ প্রভাবে তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে স্থবিরতা কেটে গিয়ে প্রগতির চাকা দ্রুত ধাবিত হবে। গ্রহের এই বিশেষ অবস্থানে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধির প্রবল যোগ পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে যাঁরা কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত ছিলেন, তাঁদের জন্য এই মাহেন্দ্রক্ষণ অত্যন্ত ফলপ্রসূ। পেশাগত জীবনে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পারিবারিক ক্ষেত্রে দীর্ঘদিনের পুঞ্জীভূত অশান্তি প্রশমিত হয়ে মনের গহীনে প্রশান্তি বিরাজ করবে। এছাড়া, এই সময়কালে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটার সম্ভাবনাও প্রবল।

কুম্ভ রাশি: অর্থপ্রাপ্তি ও আত্মবিশ্বাসের নবোদয়

কুম্ভ রাশির জাতকদের জন্য কেতুর এই অবস্থান আক্ষরিক অর্থেই ভাগ্যোদয়ের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘকাল ধরে আটকে থাকা অর্থ বা পাওনা টাকা আকস্মিকভাবে পুনরুদ্ধারের যোগ রয়েছে। অতীতে করা কোনো বিনিয়োগ থেকে এই সময় বিপুল মুনাফা অর্জিত হতে পারে। কর্মজীবনে ইতিবাচক পরিবর্তনের ফলে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। ভাগ্যের সুপ্রসন্নতায় কোনো তীর্থস্থান দর্শন বা পুণ্যদায়ক ভ্রমণে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। সর্বোপরি, আর্থিক ও মানসিক উভয় ক্ষেত্রেই স্থিতিশীলতা আসবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole