নিউজ পোল ব্যুরো: আকাশে গ্রহদের গতি যখন নতুন মোড় নেয়, তখন তার সূক্ষ্ম কম্পন মানুষের জীবনেও বিশেষ প্রভাব ফেলতে শুরু করে। মার্গী অবস্থায় গ্রহ শক্তি পুনরায় প্রবাহিত হয়ে বাধা দূর করে সাফল্যের পথ খুলে দেয়। ঠিক তেমনই আগামী দুই দিনে শনি ও বুধের সরাসরি গতি তিন রাশির (Saturday Rashifal) ভাগ্যচক্রে এক অনুকূল পরিবর্তনের আভাস দিচ্ছে। কর্ম, অর্থ, সম্পর্ক ও মানসিক স্থিতিতে দেখা দিতে পারে নজরকাড়া উত্থান। যারা দীর্ঘদিন দুশ্চিন্তা, স্থবিরতা বা অনিশ্চয়তায় ছিলেন তাদের জন্য এই গ্রহগত পরিবর্তন (Saturday Rashifal) হয়ে উঠতে পারে শুভ সময়ের সূচনা।
দুই গ্রহের মার্গী গতি: সৌভাগ্যের আলোতে স্নান করবে তিন রাশি (Saturday Rashifal)
কর্কট রাশি: শনি ও বুধের সমান্তরাল মার্গী গতি কর্কট জাতকদের জীবনে সৃজনশীল শক্তি ও ইতিবাচক মনোভাব জাগ্রত করবে। দীর্ঘদিন আটকে থাকা কাজ গতি পাবে, পরিবার ও বন্ধুমহল থেকে সহায়তা মিলবে। দাম্পত্য বা প্রেমের সম্পর্কে (Married Life) উষ্ণতা বাড়বে। ধর্মীয় বা মানসিক শান্তির ভ্রমণেরও ইঙ্গিত রয়েছে। যেকোনো শুরু করা কাজে সাফল্যের সম্ভাবনা থাকবে বেশি।
কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের আর্থিক আকাঙ্ক্ষা পূরণের সময় উপস্থিত। আয়ের উৎস বাড়তে পারে, ক্ষুণ্ণ হওয়া সুযোগগুলো ফিরে আসবে। ব্যবসায়িক মন্দা কাটিয়ে লাভ বৃদ্ধি সম্ভব। সম্পত্তি কেনা বা বিনিয়োগের (Investment) জন্য শুভ সময়। অতীতের কোনো পরিচিতের সঙ্গে দেখা হয়ে নতুন সম্ভাবনার দরজাও খুলতে পারে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিকদের জন্য এটি আত্মবিশ্বাস ও সিদ্ধান্তক্ষমতা বৃদ্ধির সময়। নতুন যানবাহন বা সম্পত্তি কেনার যোগ প্রবল। যারা চাকরি ছেড়ে নিজস্ব উদ্যোগ শুরু করতে চান তারা সঠিক সময়ের আশীর্বাদ পাবেন। প্রতিদ্বন্দ্বীদের উপর প্রভাব বাড়বে, বিভ্রান্তি বা প্রতারণা থেকে রক্ষা পাবেন। যেকোনো নতুন সূচনায় সাফল্য আপনার সঙ্গী হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
