Saturday Rashifal: শনির দৃষ্টি ও মঙ্গলের প্রকোপ! ৪ রাশির জন্য শুরু হচ্ছে অত্যন্ত কঠিন সময়

রাশিফল

নিউজ পোল ব্যুরো: মহাকাশে গ্রহের ফেরে তৈরি হতে চলেছে এক অত্যন্ত অশুভ যোগ। আগামী ২৩ মার্চ, সেনাপতি মঙ্গল প্রবেশ করবে কুম্ভ রাশিতে। এরপর ২ এপ্রিল, মঙ্গলের পদার্পণ ঘটবে মীন রাশিতে, যেখানে আগে থেকেই অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব (Saturday Rashifal)।

মীন রাশিতে এই দুই যুযুধান গ্রহ অগ্নিপুঞ্জ মঙ্গল এবং শীতল শনি একত্রিত হওয়ায় সৃষ্টি হবে এক ভয়ঙ্কর ‘দ্বন্দ্ব যোগ’। জ্যোতিষীদের মতে, এই সংযোগের ফলে ৩টি রাশির (Saturday Rashifal) জাতক-জাতিকাদের জীবনে চরম অশান্তি এবং পেশাগত বিপর্যয়ের কালো মেঘ ঘনিয়ে আসতে পারে। ১১ মে মঙ্গল মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ না করা পর্যন্ত এই অস্বস্তিকর সময় চলবে। দেখে নিন তালিকায় কোন কোন রাশি (Saturday Rashifal) রয়েছে:

আরও পড়ুন: Friday Rashifal Update: প্রেমে বিচ্ছেদ, সংসারে অশান্তি? আজই জানুন আপনার রাশি কী বলছে!

মিথুন রাশি: ক্রোধ ও হঠকারিতা ডেকে আনবে বিপদ

মিথুন রাশির জাতকদের জন্য এই দ্বন্দ্ব যোগ একপ্রকার বিনাশকারী হতে পারে। আপনার স্বভাবজাত শান্ত ভাব নষ্ট হয়ে বাড়তে পারে চরম ক্রোধ ও অহংকার। আর এই রাগের বশবর্তী হয়েই আপনি হাতের কাছে আসা সুবর্ণ সুযোগগুলো হারাবেন।

সতর্কতা: এই সময়ে কোনো আবেগপ্রবণ সিদ্ধান্ত নেবেন না। আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন, অন্যথায় কঠোর পরিশ্রমে জমানো অর্থ নিমেষেই হাতছাড়া হতে পারে। আঘাত বা দুর্ঘটনার প্রবল যোগ রয়েছে, তাই রাস্তাঘাটে সাবধানে চলাচল করুন।

ধনু রাশি: সঞ্চয়ে টান ও কর্মক্ষেত্রে বাধা

ধনু রাশির জাতকদের জন্য মঙ্গল-শনির এই মিলন মোটেই শুভ নয়। ধৈর্য্যচ্যুতি এবং অস্থিরতা আপনার বড় কোনো ক্ষতি করে দিতে পারে। বিশেষ করে আর্থিক প্রবাহে বাধার সৃষ্টি হবে এবং আয়ের উৎসগুলোতে টান পড়তে পারে।

সতর্কতা: কোনো বড় বিনিয়োগ বা সম্পত্তির কেনাবেচায় এখন পা না বাড়ানোই মঙ্গল। আর্থিক ভারসাম্য বজায় রাখতে আপনাকে হাড়ভাঙা খাটুনি খাটতে হতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা প্রবল।

মীন রাশি: নিজ রাশিতেই দুর্যোগের ঘনঘটা

যেহেতু এই অশুভ যোগ মীন রাশিতেই তৈরি হচ্ছে, তাই এর সবথেকে বেশি কুপ্রভাব পড়বে এই রাশির জাতকদের ওপর। আপনার মনের মধ্যে অকারণে বিরক্তি ও রাগ জমতে পারে, যার প্রভাব পড়বে পারিবারিক ও সামাজিক সম্পর্কে।

সতর্কতা: যানবাহন চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। এই সময়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা হবে বড় ভুল। সঞ্চিত অর্থ কোনো বিবাদ মেটাতে খরচ হয়ে যেতে পারে। নিজের মূলধন আগলে রাখুন এবং অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole