নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গ জুড়ে ভোরবেলা ও রাতের দিকে এখনও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকলেও সেই অর্থে আর শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে না (Weather Update)। বরং দিন ও রাতের তাপমাত্রার মধ্যে ক্রমাগত ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দফতরের (IMD Update) সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যেতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করবে তাপমাত্রার পারদ। তার আগে বুধবার দিনভর তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক মাত্রাতেই থাকবে। তবে ২০ ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ—দুই তাপমাত্রাই ক্রমশ বাড়তে শুরু করবে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গরমের অনুভূতি বাড়বে এবং চলতি মরশুমে শীত বিদায়ের পালা কার্যত শুরু হবে(Weather Update)।
আরও পড়ুন : SIR : কমিশনের ডেডলাইনের আগেই পদক্ষেপ, SIR বিতর্কে চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর
আবহাওয়া দফতরের (IMD Update) পূর্বাভাস বলছে, সপ্তাহান্তের মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে পুরুলিয়ায় পারদ আরও বাড়তে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে(Weather Update)। শুক্রবার থেকেই শহরাঞ্চলে গরমের মাত্রা বাড়ার ইঙ্গিত মিলছে। আজ বুধবার কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। সকালবেলায় হালকা কুয়াশা দেখা গেলেও সূর্য ওঠার পর তা দ্রুত কেটে যাবে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকতে পারে (North Bengal Weather Update)। পাহাড়ি এলাকায় ঠান্ডার আমেজ এখনও টিকে আছে। দার্জিলিংয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। উত্তরবঙ্গের সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। সব মিলিয়ে, রাজ্যে শীত প্রায় বিদায়ের পথে, আর ধীরে ধীরে গরমের আগমনের ইঙ্গিত স্পষ্ট হতে শুরু করেছে (Weather Update)।
