SIR: প্রযুক্তিগত সমস্যায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে দেরি, কী বলছে নির্বাচন কমিশন?

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ফের পিছিয়ে যেতে পারে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২৮ ফেব্রুয়ারি ঘোষণা করা চূড়ান্ত ভোটার তালিকা প্রযুক্তিগত সমস্যার কারণে প্রকাশ করা সম্ভব নাও হতে পারে। শুনানির সময়সীমা শেষ হলেও লক্ষাধিক আবেদনকারীর তথ্য এখনও সিস্টেমে আপলোড হয়নি। এর ফলে তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন পড়তে পারে। মঙ্গলবার কমিশন নতুন করে ৩৫ হাজার আবেদনকারীকে অযোগ্য হিসেবে চিহ্নিত করেছে।

আরও পড়ুন:Kolkata: স্মার্ট প্রযুক্তিতে নিয়ন্ত্রিত হবে শহরের স্ট্রিট লাইট, বড় উদ্যোগ পুরসভার

রাজ্যের এসআইআর প্রক্রিয়ার শুনানি শেষ হওয়ার পরই এই জটিলতা সামনে এসেছে। এখনও বিপুল সংখ্যক ভোটারের নথি অনলাইনে তোলা হয়নি। জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, এখনও মোট ১,১৪,৭৭২টি নথি আপলোড বাকি। বিশেষভাবে উদ্বেগজনক কয়েকটি জেলা হল—উত্তর ২৪ পরগনা ২০,৭০৭, উত্তর কলকাতা ১৫,০৩১, কোচবিহার ১০,৪৭৯, দক্ষিণ দিনাজপুর ১০,২৮৫, হাওড়া ১০,৪৯৯। দার্জিলিং, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায়ও পাঁচ হাজারের বেশি নথি আপলোডের অপেক্ষায়। অন্যদিকে, মালদহ, ঝাড়গ্রাম ও কালিম্পংয়ে আপলোড সংক্রান্ত অভিযোগ নেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের কাজ চলমান ১২টি রাজ্যেও আপলোড বন্ধ রয়েছে এবং নতুন করে সম্ভব নয়। চূড়ান্ত তালিকা প্রকাশের পরই বিষয়টি দেখবে কমিশন। পাশাপাশি, যারা গাফিলতির কারণে আবেদনকারী হিসেবে তালিকায় নাম তুলতে ব্যর্থ হয়েছেন, তাদের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিন কমিশন আরও জানায়, প্রায় ৩৫ হাজার মানুষের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে, কারণ তারা যে নথি জমা দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। এই পরিস্থিতিতে রাজ্যের ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। ভোটারদের নিরাপদ এবং সঠিকভাবে তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কমিশন কাজ অব্যাহত রাখছে, তবে সময়সীমা ও প্রযুক্তিগত সমস্যার কারণে চূড়ান্ত তালিকার প্রকাশে বিলম্বের সম্ভাবনা জারি রয়েছে।