নিউজ পোল ব্যুরো: ভারতে বিমানযাত্রীদের সুবিধার্থে নতুন নিয়ম জারি করল বেসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA Guidelines)। নতুন নির্দেশিকা অনুযায়ী (Flight Ticket Cancellation Rule) টিকিট বুক করার পর ৪৮ ঘণ্টার মধ্যে যাত্রীরা কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই ফ্লাইট টিকিট বাতিল বা পরিবর্তন করতে পারবেন। এই নিয়ম ২৬ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে (DGCA Guidelines)। ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত সংশোধিত (DGCA Guidelines) বা ‘সিভিল এভিয়েশন রিকোয়ারমেন্টস’ (CAR)-এ বলা হয়েছে, প্রতিটি এয়ারলাইন্সকে টিকিট বুকিংয়ের পর বাধ্যতামূলকভাবে ৪৮ ঘণ্টার একটি ‘লুক-ইন অপশন’ দিতে হবে। এই সময়সীমার মধ্যে যাত্রীরা কোনও জরিমানা ছাড়াই টিকিট বাতিল বা পরিবর্তন করতে পারবেন। তবে টিকিট পরিবর্তনের ক্ষেত্রে সংশোধিত ফ্লাইটের স্বাভাবিক ভাড়া প্রযোজ্য হবে (DGCA Guidelines)।
আরও পড়ুন : Digital Platforms: কনটেন্ট ব্যবহার করলে আয়ও ভাগ করুন, ডিজিটাল প্ল্যাটফর্মকে বার্তা কেন্দ্রের
তবে সব ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না। নতুন নিয়ম অনুযায়ী (Air Ticket Refund Policy) বুকিংয়ের তারিখ থেকে যদি ৭ দিনের মধ্যে অভ্যন্তরীণ উড়ান এবং ১৫ দিনের মধ্যে আন্তর্জাতিক উড়ানের যাত্রা নির্ধারিত থাকে, তাহলে ৪৮ ঘণ্টার এই সুবিধা প্রযোজ্য হবে না। এই সিদ্ধান্তের ফলে ভুল করে টিকিট বুক করা বা ভ্রমণের পরিকল্পনা বদলে গেলে যাত্রীরা সহজেই টিকিট বাতিল করতে পারবেন। এমনকি টিকিট বুক করার পরে ভাড়া কমে গেলে যাত্রীরা নতুন কম ভাড়ায় টিকিট পরিবর্তনের সুযোগও পাবেন। রিফান্ড সংক্রান্ত নিয়মেও বড় পরিবর্তন আনা হয়েছে (DGCA Guidelines)। নতুন নির্দেশিকা অনুযায়ী এয়ারলাইন্স যাত্রীদের রিফান্ডের বদলে ক্রেডিট শেল নিতে বাধ্য করতে পারবে না। রিফান্ড নেবেন নাকি ক্রেডিট শেল নেবেন, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে যাত্রীর উপর নির্ভর করবে। এয়ারলাইন্স এটি ডিফল্ট বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
এ ছাড়া রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করতে কোনও অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দিয়েছে ডিজিসিএ (DGCA Guidelines)। ট্রাভেল এজেন্ট বা অনলাইন পোর্টালের মাধ্যমে টিকিট বুক করা হলেও রিফান্ড দেওয়ার দায়িত্ব এয়ারলাইন্সেরই থাকবে এবং ১৪ কার্যদিবসের মধ্যে সেই টাকা ফেরত দিতে হবে। নতুন নিয়মে নাম সংশোধনের ক্ষেত্রেও স্বস্তি মিলেছে। টিকিট বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে নামের ভুল সংশোধনের আবেদন করলে কোনও অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না, যদি টিকিট সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে বুক করা হয়(DGCA Guidelines)। এ ছাড়া চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিতে যাত্রী বা একই পিএনআর-এর পরিবারের সদস্য হাসপাতালে ভর্তি হলে এয়ারলাইন্সকে রিফান্ড অথবা ক্রেডিট শেলের মধ্যে যেকোনও একটি সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
