Digital Platforms: কনটেন্ট ব্যবহার করলে আয়ও ভাগ করুন, ডিজিটাল প্ল্যাটফর্মকে বার্তা কেন্দ্রের

দেশ প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে (Digital Platforms) কনটেন্ট (Content Creators) নির্মাতাদের সঙ্গে ন্যায্যভাবে আয় ভাগ করে নেওয়ার, আহ্বান জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অনলাইন প্ল্যাটফর্মগুলির উচিত স্বেচ্ছায় তাদের রাজস্ব ভাগাভাগির নীতি পুনর্বিবেচনা করা। অন্যথায় সরকার প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছেন তিনি। ২০২৬ সালের ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন বা DNPA-র এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, কনটেন্ট নির্মাতাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা এখন সময়ের দাবি। তার কথায়, সংবাদমাধ্যম, সাংবাদিক, গবেষক, শিক্ষক, গ্রামীণ এলাকার নির্মাতা এবং সোশ্যাল মিডিয়া (Social Media) ইনফ্লুয়েন্সার— সকলেই ডিজিটাল ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ। তাই ডিজিটাল প্ল্যাটফর্মগুলির (Digital Platforms) দায়িত্ব তাদের সঙ্গে ন্যায্য আয় ভাগাভাগি করা।

আরও পড়ুন : Weather Update : বসন্তেও স্বস্তি নেই! দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, দোলেও কমবে না গরম

মন্ত্রী আরও বলেন, মৌলিক কনটেন্ট নির্মাতারা যদি উপযুক্ত পারিশ্রমিক না পান, তাহলে জ্ঞানভিত্তিক সমাজের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য এবং সংস্কৃতির উন্নয়নের জন্য কনটেন্ট নির্মাতাদের (Content Creators) উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরি। তাই প্ল্যাটফর্মগুলিকে (Digital Platforms) দ্রুত রাজস্ব ভাগাভাগির কাঠামো পুনর্বিবেচনা করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই এই বিষয়ে আইনি কাঠামো তৈরি হয়েছে এবং প্রয়োজন হলে ভারতেও সেই পথে হাঁটা হতে পারে। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম (Digital Platforms) এবং সংবাদ প্রকাশকদের মধ্যে কপিরাইট (Copyright) ও কনটেন্ট (Content Creators)ব্যবহারের, প্রশ্নে দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। অভিযোগ উঠেছে, বহু প্রযুক্তি সংস্থা সংবাদ প্রতিবেদন এবং অন্যান্য কপিরাইটযুক্ত (Copyright) তথ্য ব্যবহার করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI মডেল প্রশিক্ষণের জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কনটেন্ট নির্মাতাদের (Content Creators) অনুমতি নেওয়া হচ্ছে না বা কোনও পারিশ্রমিক দেওয়া হচ্ছে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এই বিষয়টি ইতিমধ্যেই আদালতের দোরগোড়ায় পৌঁছেছে। DNPA-র অন্তর্ভুক্ত একাধিক সংবাদ সংস্থা OpenAI-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। তাদের অভিযোগ, অনুমতি ছাড়াই কপিরাইটযুক্ত কনটেন্ট ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল অর্থনীতিতে কনটেন্ট নির্মাতারাই মূল চালিকাশক্তি। তাই ভবিষ্যতে সুস্থ ডিজিটাল (Digital Platforms) পরিবেশ গড়ে তুলতে কনটেন্ট নির্মাতাদের (Content Creators) সঙ্গে স্বচ্ছ ও ন্যায্য আয় ভাগাভাগি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।