Mamata Banerjee : নিউটাউনে জৈন মন্দিরের জন্য ৫ একর জমি, বিশ্ববাংলা গেটের কাছেই ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: নিউটাউনে ধর্মীয় পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কয়েক মাস আগেই যেখানে দুর্গাঙ্গনের ভিতপুজো সম্পন্ন হয়েছে, সেই নিউটাউনেই এবার জৈন সম্প্রদায়ের জন্য একটি মন্দির তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন তিনি (Newtown Kolkata development)। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কথায়, বিশ্ববাংলা গেটের প্রায় ৬০০ মিটার দূরত্বে পাঁচ একর জমি এই প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন : Santiniketan-Bolpur : দোলের রঙে রঙিন শান্তিনিকেতন, আয়োজন না করলেও বিশ্বভারতী-র গেস্ট হাউসে প্যাকেজ ভাড়া নিয়ে বিতর্ক

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের উদ্যোগে দোলযাত্রা ও হোলি উপলক্ষে আয়োজিত মিলন উৎসবে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকেই তিনি জৈন মন্দিরের জন্য জমি বাছাইয়ের কথা ঘোষণা করেন। একই সঙ্গে একাধিক সমসাময়িক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, জৈন সম্প্রদায়ের প্রতিনিধিরা তার কাছে নিউটাউনে জমি বরাদ্দের আবেদন করেছিলেন, যাতে তারা একটি মন্দির নির্মাণ করতে পারেন। তিনি তাদের একটি ট্রাস্ট গঠনের পরামর্শ দেন এবং সেই ট্রাস্টের মাধ্যমেই জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান। মমতা (Mamata Banerjee) বলেন, নিউটাউনের গুরুত্বপূর্ণ এলাকায়, বিশ্ববাংলা গেটের কাছেই প্রায় পাঁচ একর জমি পাওয়া গিয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও বহুত্ববাদী সংস্কৃতিকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

প্রসঙ্গত, তিন বছর আগে দুর্গাপুজো ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ইনট্যানজিবল হেরিটেজ’ স্বীকৃতি পাওয়ার পর থেকেই রাজ্য সরকার নিউটাউনে স্থায়ী দুর্গাঙ্গন গড়ে তোলার পরিকল্পনা নেয় (Durga Puja UNESCO recognition)। গত বছর ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে সেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পরবর্তীতে ২৯ ডিসেম্বর দুর্গাঙ্গনের ভিতপুজো সম্পন্ন হয়। এই প্রকল্পের জন্য প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিউটাউনে জৈন মন্দির নির্মাণের ঘোষণায় শহরের ধর্মীয় ও সাংস্কৃতিক মানচিত্রে আরও একটি নতুন সংযোজন হতে চলেছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল (Jain Temple project)।