Premium Price Hike : সঙ্কটের চাপে জ্বালানির দাম বৃদ্ধি! প্রিমিয়াম পেট্রল-ডিজ়েলের দাম বাড়াল ইন্ডিয়ান অয়েল

দেশ ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: ১ এপ্রিল থেকে দেশে জ্বালানির বাজারে বড়সড় পরিবর্তন দেখা গেল। বিশেষ করে প্রিমিয়াম জ্বালানির ক্ষেত্রে (Premium Fuel Price Hike) উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি ঘোষণা করেছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন (India Oil Corporation)। সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের প্রিমিয়াম পেট্রল ব্র্যান্ড XP100 petrol-এর প্রতি লিটারের দাম একধাক্কায় ১১ টাকা বেড়েছে। এর ফলে নিউ দিল্লিতে এই পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টাকা প্রতি লিটার, যা আগে ছিল ১৪৯ টাকা। একইভাবে কলকাতায় এই পেট্রলের দাম ১৬৫ টাকারও বেশি হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুধু প্রিমিয়াম পেট্রলই নয়, প্রিমিয়াম ডিজ়েলের (Premium Diesel Price) ক্ষেত্রেও মূল্যবৃদ্ধি হয়েছে। নিউ দিল্লিতে এক্সট্রা গ্রিন ডিজ়েলের দাম ৯১.৪৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৯২.৯৯ টাকা প্রতি লিটার। তবে সাধারণ পেট্রল ও ডিজ়েলের দাম আপাতত অপরিবর্তিত রাখা হয়েছে, যা কিছুটা স্বস্তি দিচ্ছে সাধারণ গ্রাহকদের।

আরও পড়ুন: Supreme Court : আগে জমা না দেওয়া নথি আর নয়, যাচাই ছাড়া গ্রহণে কড়া নিষেধ সুপ্রিম কোর্টের

এদিকে, ১ এপ্রিল থেকে কমার্শিয়াল এলপিজি (Commercial LPG Price Increase) এবং অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF Price Surge)–এর দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২১৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে Kolkata-র বাজারে এই সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২,২০৮ টাকা।সবচেয়ে বড় ধাক্কা এসেছে বিমান জ্বালানির ক্ষেত্রে। অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম একলাফে ১১৪ শতাংশ বেড়েছে, যা কার্যত দ্বিগুণেরও বেশি। মার্চ মাসে নিউ দিল্লিতে প্রতি কিলোলিটার এটিএফ-এর দাম ছিল ৯৬,৬৩৮ টাকা, যা এপ্রিল মাসে বেড়ে হয়েছে ২,০৭,৩৪১ টাকা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা (Global Oil Market Crisis) এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ। ইরানের সঙ্গে আমেরিকা ও ইজ়রায়েলের সংঘাতের ফলে ক্রুড অয়েলের দাম দ্রুত বেড়ে গেছে। হরমুজ় বন্ধ হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েলের দাম ১২০ ডলারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে তেল সংস্থাগুলির অপারেশনাল খরচ বেড়ে যাওয়ায়, সেই চাপ সামলাতেই প্রিমিয়াম জ্বালানির দামে এই বৃদ্ধি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।