Gold Price Today : পশ্চিম এশিয়ার উত্তেজনায় জ্বলে উঠল সোনা-রুপো, রেকর্ড ছোঁয়ার দোরগোড়ায় দাম

ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ফের ঊর্ধ্বমুখী সোনা (Gold Price Today) ও রুপোর দাম (Silver Price)। ভূ-রাজনৈতিক অস্থিরতার সময় বিনিয়োগকারীরা সাধারণত নিরাপদ সম্পদের দিকেই ঝোঁকেন, আর সেই প্রবণতার জেরেই আন্তর্জাতিক ও দেশীয় বাজারে মূল্যবান ধাতুর দামে জোরদার উত্থান লক্ষ্য করা যাচ্ছে (Gold Price Today) । বুধবার দেশের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্সে সোনার ফিউচার্সের দাম ১.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতি ১০ গ্রাম সোনার দাম (Gold Price Today) পৌঁছেছে ১ লক্ষ ৬৩ হাজার ২৬৫ টাকায়। উল্লেখযোগ্য বিষয় হল, এই দর সর্বকালীন রেকর্ডের থেকে মাত্র ১৭ হাজার টাকা দূরে অবস্থান করছে। বাজার বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে এসে সোনার মতো নিরাপদ বিকল্পে বিনিয়োগের প্রবণতা বাড়ছে (Gold Price Today) ।

আরও পড়ুন : Calcutta High Court : ভেজাল রুখতে রাজ্যের পদক্ষেপে সন্তুষ্ট হাই কোর্ট, খাদ্য সুরক্ষা সূচকে বাংলার বড় উত্থান

শুধু সোনাই নয়, রুপোর বাজারেও একই ছবি (Silver Price)। এমসিএক্সে সিলভার ফিউচার্সের প্রতি কেজির দাম বেড়েছে ৫ হাজার ৬৮২ টাকা, যা শতাংশের নিরিখে ২.১ শতাংশ বৃদ্ধি। ফলে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৭১ হাজার টাকায়। শিল্পক্ষেত্রে ব্যবহার ছাড়াও বিনিয়োগের ক্ষেত্রেও রুপোর চাহিদা বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক বাজারেও দামের ঊর্ধ্বগতি স্পষ্ট। স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১.৬ শতাংশ বেড়ে ৫ হাজার ১৬৮ ডলারে পৌঁছেছে। একইসঙ্গে ইউএস গোল্ড ফিউচার্সের দরও বেড়ে প্রতি আউন্সে ৫ হাজার ১৭৮ ডলারের কাছাকাছি ঘোরাফেরা করছে (Silver Price)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

সেবি-নিবন্ধিত বাজার বিশেষজ্ঞ অনুজ গুপ্তার মতে, মার্কিন-ইরান সংঘাত ঘিরে বাড়তে থাকা উত্তেজনা মূল্যবান ধাতুর বাজারে ইতিবাচক প্রবণতা তৈরি করেছে (US Gold Futures) । হরমুজ প্রণালিতে সম্ভাব্য সরবরাহ বিঘ্নের আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে। এর প্রভাবে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেলে বিভিন্ন দেশের মুদ্রার উপর চাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। ডলার ও ভারতীয় রুপি দুর্বল হলে আন্তর্জাতিক ও দেশীয় বাজারে সোনার দাম আরও বাড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা(Gold Price Today) ।