নিউজ পোল ব্যুরো: পঞ্চম দিনে গড়াল রাশিয়া–ইরান সংঘাত (US Iran War), আর মধ্যপ্রাচ্যের আকাশে-জমিতে উত্তেজনার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। পরিস্থিতি শান্ত হওয়ার কোনও ইঙ্গিত নেই, বরং পাল্টাপাল্টি হামলায় আরও তীব্র হয়ে উঠছে যুদ্ধের আবহ। আমেরিকার চাপ বা হুঁশিয়ারিতে পিছিয়ে যাওয়ার মানসিকতা দেখাচ্ছে না তেহরান। ফলে একের পর এক আঘাত হানছে ওয়াশিংটন, আর তার জবাব দিতেও সক্রিয় ইরান। মার্কিন দাবি, ইরানের (US Iran War) মাটিতে ও সমুদ্রপথে প্রায় ২০০০টি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
আরও পড়ুন: Kolkata Metro:আজও কম ছুটবে মেট্রো, বাড়তে পারে ব্যবধান
মার্কিন সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর থেকে ইরানের নৌবাহিনীর ১৭টি যুদ্ধজাহাজ-সহ মোট প্রায় ২০০০টি টার্গেট ধ্বংস করা হয়েছে। ধ্বংস হওয়া জাহাজগুলির মধ্যে একটি সাবমেরিনও রয়েছে বলে দাবি করেছে আমেরিকা। তাদের বক্তব্য, এই অভিযানে ইরানের সামরিক পরিকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার এক ভিডিও বার্তায় জানান, বর্তমানে আরব উপসাগর, হরমুজ প্রণালী কিংবা ওমান উপসাগরে কোনও ইরানি যুদ্ধজাহাজ সক্রিয় নেই। তাঁর দাবি, এই অভিযানে অংশ নিয়েছে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা, ২০০টিরও বেশি যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরী ও একাধিক বোমারু বিমান।
এদিকে, বুধবার ভোরে (ভারতীয় সময়) ইরানের (US Iran War) ওপর নতুন করে বড়সড় বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। রাজধানী তেহরানে টানা কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর। ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, ইজরায়েলি বাহিনী আকাশপথে হামলা চালিয়েছে। যদিও এই হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই সংঘাত কোথায় গিয়ে থামবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বাড়ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
