Kolkata Metro:আজও কম ছুটবে মেট্রো, বাড়তে পারে ব্যবধান

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: দোল ও হোলি উপলক্ষে শহরের বহু অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থা বন্ধ থাকায় বুধবারও কলকাতা মেট্রো পরিষেবায় ট্রেনের সংখ্যা কম রাখা হয়েছে। উত্তর–দক্ষিণ মেট্রো করিডরে সারা দিনে যেখানে সাধারণত ২৭২টি ট্রেন চলাচল করে, সেখানে আজ চলবে মাত্র ১৯৪টি ট্রেন। ফলে স্বাভাবিকভাবেই দু’টি মেট্রোর মধ্যে ব্যবধান কিছুটা বেড়ে যেতে পারে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Holi 2026: দোলে ‘ভাং বরসে’ মেজাজ! কলকাতায় ঠান্ডাইয়ের সেরা স্বাদ পেতে আজই ঘুরে আসুন এই ৩

তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে দিনের প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ সকালে এবং রাতে দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম ও শেষ ট্রেন নির্ধারিত সময়েই ছাড়বে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

মেট্রো সূত্রে জানা গিয়েছে, দোল ও হোলির কারণে যাত্রী সংখ্যা তুলনামূলক কম থাকায় এই বিশেষ সময়সূচি চালু করা হয়েছে। একই কারণে কলকাতা মেট্রোর অন্যান্য শাখাতেও আজ ট্রেনের সংখ্যা কিছুটা কম রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরিষেবা স্বাভাবিক করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।