নিউজ পোল ব্যুরো: দোলের আবহ কাটতে না কাটতেই রাজ্যে আবহাওয়ার চেহারায় বড়সড় বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর (IMD Forecast)। এতদিন যে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী ছিল, তা থেকে আপাতত মিলতে চলেছে স্বস্তি (Weather Update)। আবহাওয়াবিদদের পূর্বাভাস (IMD) বলছে, খুব শিগগিরই রাজ্যের একাধিক জেলায় নামবে বৃষ্টি, সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ (Weather Update)। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে (Weather Update)। তবে আজ রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই থাকবে এবং আকাশ মূলত পরিষ্কার থাকবে (Weather Update)।
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাহাড়ি অঞ্চল-সহ ওপরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (Weather Update)। দার্জিলিং, কালিম্পং এবং সংলগ্ন পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এর জেরে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং হাওয়ায় থাকবে শীতল আমেজ (Weather Update)। অন্যদিকে দক্ষিণবঙ্গেও বদল আসতে চলেছে আবহাওয়ায়। যদিও আপাতত দক্ষিণের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে রবিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)। কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
এই পরিবর্তনের ফলে দিনের গরম কিছুটা কমতে পারে এবং ভ্যাপসা অস্বস্তি থেকে মিলতে পারে সাময়িক স্বস্তি (Weather Update)। তবে কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে (Weather Update)। বিশেষ করে খোলা জায়গায় অবস্থান না করা এবং ঝড়-বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে (Weather Update)। সব মিলিয়ে, দোলের পরই রাজ্যে আবহাওয়ার নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন নজর আগামী রবিবারের দিকে—সেই দিন থেকেই শুরু হতে পারে বৃষ্টির পর্ব।
