নিউজ পোল ব্যুরো: ইরান ও আমেরিকার সংঘাত (Iran–US Conflict) ঘিরে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। একাধিক দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় হাজার হাজার প্রবাসী নাগরিক চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন (Iran–US Conflict)। আকাশসীমা বন্ধ থাকায় বহু মানুষ নিজ নিজ দেশে ফিরতে পারছেন না। সংঘর্ষের জেরে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর প্রতিদিনই সামনে আসছে (Iran–US Conflict)। এর সরাসরি প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও। নিরাপত্তাজনিত কারণে মধ্যপ্রাচ্যের একাধিক কেন্দ্রে বোর্ড পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে Central Board of Secondary Education (CBSE)। একই পদক্ষেপ করেছে কেরলের সরকারি শিক্ষা বোর্ডও।
প্রতি বছরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত সিবিএসই (CBSE)-অনুমোদিত স্কুলে দশম ও দ্বাদশ শ্রেণির বহু পড়ুয়া পরীক্ষা দেয়। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আকস্মিক যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সিবিএসই (CBSE) কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আপাতত বৃহস্পতিবার ও শুক্রবারের নির্ধারিত পরীক্ষাগুলি বাতিল রাখা হচ্ছে। শনিবার পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। যুদ্ধবিধ্বস্ত ইরান-এর পাশাপাশি বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি-তেও আগামী দু’দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে (Iran–US Conflict)। কেরল বোর্ড সূত্রে জানা গিয়েছে, এ বছর মধ্যপ্রাচ্যের সাতটি পরীক্ষাকেন্দ্রে মোট ৬৩৩ জন পরীক্ষার্থী দশম শ্রেণির পরীক্ষায় অংশ নিচ্ছিল। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রেও একাধিক কেন্দ্র চালু ছিল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
শনিবার থেকে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ইজরায়েল ও আমেরিকা-র যৌথ অভিযানের পর ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল। যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা বাড়ছে। পরিস্থিতি ঘিরে কূটনৈতিক তৎপরতাও তীব্র হয়েছে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে এই ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ে (Iran–US Conflict)। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট বোর্ডগুলি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা পুনর্নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না বলেই জানানো হয়েছে।
