OTP Fraud : SIR ফর্মের নামে OTP জালিয়াতি! নির্বাচন কমিশন ও পুলিশ আগেভাগে সতর্ক করল জনগণকে

রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যে চলতি সময়ে SIR (Special Incident Report) ফর্মের নাম ভাঙ্গিয়ে OTP নিয়ে জালিয়াতির (OTP Fraud) আশঙ্কা দেখা দিয়েছে। আগেভাগেই সাধারণ মানুষকে সচেতন করতে নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ (Police) সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, এসআইআর ফর্ম (SIR Form) পূরণের জন্য মোবাইল নম্বর দেওয়া প্রয়োজন হলেও OTP verification এর কোনো দরকার নেই। তাই কেউ যদি ফর্ম পূরণের নাম করে OTP চাইলে তা দিতে হবে না। রাজ্যে বিভিন্ন সংস্থা বা সরকারি দফতরের নাম ভাঙিয়ে, এমনকি Aadhaar verification বা banking services এর লোভ দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলা নতুন নয় (OTP Fraud)। প্রতারকরা প্রায়ই এই পদ্ধতিতে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেয়। গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন জেলায় এ ধরনের অভিযোগ জমা পড়েছে ভুরি ভুরি। পুলিশ তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে, তবে এখনও অনেক মামলা নিষ্পন্ন হয়নি।

আরও পড়ুন : NBSTC : উত্তরবঙ্গ থেকে দিঘা ভলভো রুটে যাত্রী সংকট! রায়গঞ্জ–মালদহ রুট বন্ধ, বিকল্প রুটে পরিকল্পনা NBSTC-র

এসআইআর ফর্মের (SIR Form) আবহেও জালিয়াতির সম্ভাবনা আশঙ্কাজনক হওয়ায় নির্বাচন কমিশন এবং পুলিশ আগেভাগেই সতর্কতা জারি করেছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এসআইআর ফর্ম পূরণের সময় কোনো OTP এর প্রয়োজন নেই। সুতরাং, ফোন বা মেসেজে কেউ OTP চাইলে তা দিতে হবে না। পুলিশ এবং কমিশন বারবার সতর্ক করেছে, কখনোই পরিচিত বা অপরিচিত কারও কাছে ব্যক্তিগত তথ্য বা OTP ভাগ করবেন না (OTP Fraud)। বিশেষ করে এসআইআর ফর্ম বা সরকারি কোনো প্রক্রিয়ার নামে ফোন বা মেসেজে OTP চাওয়া হলে, তা প্রায়শই জালিয়াতির ফাঁদ হিসেবে ব্যবহার হয় (OTP Fraud)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অতএব, সাধারণ মানুষকে বারবার সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। ফোন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ যদি ব্যক্তিগত তথ্য বা OTP চাইলে তা না দেওয়া এবং যথাসম্ভব অফিসিয়াল সূত্রে নিশ্চিত হওয়া গুরুত্বপূর্ণ। নিরাপত্তার দিক থেকে সতর্ক থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই। রাজ্যের পুলিশ ও নির্বাচন কমিশন এই ব্যাপারে নিয়মিত সতর্কতা প্রচার চালাচ্ছে, যাতে কেউ জালিয়াতির শিকার না হয় এবং সরকারি সেবার নামে প্রতারণার সুযোগ না পায়।