নিউজ পোল ব্যুরো: উত্তরবঙ্গ থেকে কলকাতা হয়ে দিঘা পর্যন্ত ভলভো বাস পরিষেবা (Volvo Bus Service) বর্তমানে যাত্রী সংকটে পড়েছে। যাত্রা শুরু হওয়ার প্রথম কয়েক মাসে ভরপুর বুকিং এবং যাত্রীদের আগ্রহ থাকা সত্ত্বেও, এখন পরিস্থিতি এমন যে একের পর এক ট্রিপ বাতিল করতে হচ্ছে। বিশেষ করে রায়গঞ্জ ও মালদহ রুটে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এনবিএসটিসি (NBSTC) সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার থেকে চলাচল করা ভলভো বাসেও যাত্রী সংখ্যা আশানুরূপ নেই। শীতের মরশুমে যাতে নিগম (Transport Corporation) আর্থিক ক্ষতির মুখে না পড়ে, তার জন্য বিকল্প রুট এবং পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, “শুরুর দিকে যাত্রী সংখ্যা সন্তোষজনক ছিল। তবে এখন কলকাতা পর্যন্ত যাত্রী মিললেও, দিঘার (Digha) দিকে যাত্রীসংখ্যা কম। তাই রায়গঞ্জ ও মালদহের বাস আপাতত বন্ধ রাখা হয়েছে এবং জেলা-ভিত্তিক রুটে পুনরায় চালানোর পরিকল্পনা করা হচ্ছে।”
আরও পড়ুন : Delhi : লালকেল্লা বিস্ফোরণের পর ফের আতঙ্ক! রাজধানীর আদালত ও স্কুলে বোমা হুমকি
সূত্রের দাবি, রাজ্যপালিত ভলভো বাস (Volvo Bus Service) ছ’টি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে এনবিএসটিসি-কে (NBSTC) দেওয়া হয়েছিল। শুরুতে চাহিদা ভাল থাকলেও, ক্রমেই যাত্রীদের আগ্রহ কমে গেছে। এমনকি ভাড়া কমিয়ে দেওয়া হলেও পরিস্থিতি বদল হয়নি। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে কলকাতা (Kolkata) গামী ট্রিপগুলো যাত্রী কম থাকার কারণে বাতিল করতে হচ্ছে। এখন হাতে গোনা যাত্রী থাকলে তাদের অন্য বাসে স্থানান্তরিত করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
বর্তমান পরিস্থিতিতে নতুন করে যাত্রী আকর্ষণ বৃদ্ধির জন্য নিগম আলাদা পরিকল্পনা শুরু করেছে। সম্ভাব্য উদ্যোগের মধ্যে রয়েছে, প্রচারণা বৃদ্ধি, প্রমোশনাল (Promotional) অফার, রুটের পুনর্বিন্যাস এবং ভ্রমণের সুবিধা বাড়ানো। উদ্দেশ্য একটাই—শীতের সময়ে বাস পরিষেবার আর্থিক ক্ষতি কমানো এবং যাত্রীদের আগ্রহ ফিরিয়ে আনা।এই পরিস্থিতি নিগমের জন্য সতর্কতার (Caution) একটি সঙ্কেত হিসেবে দেখা হচ্ছে। অভ্যন্তরীণ পরিকল্পনা ও নতুন কৌশল নেওয়ার মাধ্যমে আশা করা হচ্ছে, ভলভো বাস পরিষেবা আবারও গতিশীল এবং লাভজনক (Profitable) রূপে ফিরে আসবে।
