Weather Update : চৈত্রের শুরুতেই ঝড়-বৃষ্টির দাপট! সপ্তাহান্তে কালবৈশাখীর তাণ্ডব, ভিজবে দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: চৈত্র মাসের শুরু হওয়ার আগেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল দেখা দিয়েছে (Weather Update)। প্রায় প্রতিদিনই কোনও না কোনও জেলায় বৃষ্টিপাত হচ্ছে, যার জেরে বসন্তের স্বাভাবিক গরম অনেকটাই কম অনুভূত হচ্ছে (Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) বিস্তীর্ণ এলাকায় আগামী কয়েকদিন এই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। আলিপুর আবহাওয়া (Alipore Meteorological Department) সূত্রে খবর , আজ থেকেই আবার বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করবে(Rainfall Alert)। বিশেষ করে শুক্রবার ও শনিবার রাজ্যের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে। সপ্তাহান্তে কালবৈশাখীর (Kalbaishakhi Storm, Thunderstorm Activity) প্রবল সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

আরও পড়ুন : India Post : ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি! ইন্ডিয়া পোস্টের নতুন প্রিমিয়াম সার্ভিসে বদলাচ্ছে পার্সেল পরিষেবার গতি

আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টির জেরে চৈত্র সেলের বাজারে প্রভাব পড়তে পারে। ব্যবসায়ীদের আশঙ্কা, টানা বৃষ্টির কারণে ক্রেতাদের উপস্থিতি কমে যেতে পারে। যদিও বৃষ্টিপাত চললেও তাপমাত্রায় খুব বড় কোনও পরিবর্তন এখনই দেখা যাবে না বলে জানানো হয়েছে (Weather Update)। দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে, তবে আর্দ্রতার মাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই পরিস্থিতি তৈরি হয়েছে (North Bengal Weather Update)। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে শুক্রবার থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় দুর্যোগের মাত্রা বাড়তে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, রবিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে এবং ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিকের দিকে ফিরবে(Weather Update)। তবে তার আগে পর্যন্ত রাজ্যের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সময় বাইরে না বেরোনোর নির্দেশও দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি ও ঝড়ের দাপট বজায় থাকবে বলেই পূর্বাভাস। ফলে দৈনন্দিন জীবন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে (Weather Update)।