Shashil Panja: শশী পাঁজার নাম অবশেষে ক্লিয়ার করল কমিশন! শুক্রবারই বিশেষ ভোটার তালিকায় ফিরছেন হেভিওয়েট মন্ত্রী

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আগামী শুক্রবার রাজ্যের ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এই তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের ভোটাধিকার ও মনোনয়ন সংক্রান্ত ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই তালিকায় তৃণমূল প্রার্থী শশী পাঁজার (Shashi Panja) নাম থাকায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। তবে বুধবার নির্বাচন কমিশনের (Election Commission) সিইও দপ্তর সূত্রে জানা যায়, শশী পাঁজার (Shashi Panja) সংক্রান্ত জটিলতার নিষ্পত্তি হয়ে গেছে। ফলে তাঁর মনোনয়ন জমা দিতে আর কোনও বাধা নেই।

আরও পড়ুন: Mamata vs Subhendu: ভবানীপুরের দেওয়াল জুড়ে শুধুই মমতা! ‘বিপক্ষ প্রার্থী সার্কাস দেখাবেন’, শুভেন্দুকে তীব্র খোঁচা তৃণমূলের

উল্লেখযোগ্যভাবে, ২০০২ সালের ভোটার তালিকায় শশী পাঁজার (Shashi Panja) নাম ছিল এবং এনুমারেশন ফর্মে তিনি সমস্ত প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও তাঁকে শুনানির জন্য ডাকা হয়, যা নিয়ে তিনি প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ ছিল, কোনও বাস্তব অসঙ্গতি নয়, বরং প্রযুক্তিগত ত্রুটির কারণে অনলাইন তালিকায় তাঁর নাম দেখা যাচ্ছিল না।

গত ২৫ জানুয়ারি নির্ধারিত সময়ে তিনি শুনানিতে হাজির হন। কিন্তু সেখানেও তাঁকে একাধিক নথি জমা দিতে বলা হয়, এমনকি পাসপোর্ট দেখানোর কথাও ওঠে। এই ঘটনায় বিরক্ত হয়ে তিনি বলেন, “আমার নাম বহু বছর ধরেই ভোটার তালিকায় রয়েছে, তবুও অযথা নথি চাওয়া হচ্ছে। আমি পাসপোর্ট দেখাব না, এটিই আমার প্রতিবাদ।”

তিনি আরও দাবি করেন, এতদিন ধরে ভোটে অংশগ্রহণ করার পরও এভাবে প্রশ্ন তোলা সম্পূর্ণ অযৌক্তিক। তাঁর মতে, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ অপ্রয়োজনীয় হয়রানির সামিল। তবে শেষ পর্যন্ত সিইও দপ্তরের তরফে জানানো হয়েছে, সমস্ত সমস্যা মিটে গিয়েছে এবং এখন আর কোনও প্রশাসনিক বাধা নেই তাঁর নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole