Bengal Rain Forecast: বৃষ্টি এখনো বিদায় নেয়নি! দক্ষিণ ও উত্তরবঙ্গে আবহাওয়ার নতুন চিত্র, কবে মিলবে স্বস্তি?

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: সপ্তাহের মাঝপথেও রাজ্যের আকাশ এখনও মেঘলা, সাথে চলছে কখনও টিপটিপ, কখনও দমকা বৃষ্টি। যদিও আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ (Low Pressure) তবুও তার প্রভাব পুরোপুরি কাটেনি। সোমবার থেকে শুরু হওয়া এই ধারাবাহিক বৃষ্টিতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই ভিজেছে। তবে আশার কথা, নিম্নচাপ শক্তি হারিয়ে এখন বিহার-ঝাড়খণ্ড (Bihar-Jharkhand) হয়ে পূর্ব উত্তরপ্রদেশের দিকে এগোচ্ছে। ফলে বুধবার থেকে দক্ষিণবঙ্গে (North Bengal) কিছুটা স্বস্তি মিলবে, যদিও আকাশ পুরোপুরি পরিষ্কার হওয়ার (Bengal Rain Forecast) সম্ভাবনা নেই।

আরও পড়ুন: Weather Forecast: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

আজ, অর্থাৎ বুধবার, কলকাতার (Kolkata) আকাশ সকাল থেকেই মেঘে ঢাকা, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনাও (Bengal Rain Forecast) রয়েছে। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই মাঝারি বৃষ্টি চলবে। তবে কোনো বড় ধরনের সতর্কতা নেই। বৃষ্টির দমক কমলেও বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি থাকায় তাপমাত্রা (Temperature) বাড়লে অস্বস্তি আরও বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গে সপ্তাহের মাঝামাঝি হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা (Bengali Rain Forecast) রয়েছে। কিছু এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT