নিউজ পোল ব্যুরো: ভিনরাজ্যে বাঙালিদের উপর লাগাতার অত্যাচারের বিরুদ্ধে এবার রুখে দাঁড়াল তৃণমূল কংগ্রেস (TMC)। ‘বাংলা অপমান সইবে না’ বার্তা স্পষ্ট করতে আজ, মঙ্গলবার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দুপুর ১টা থেকে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। তারপরেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) জ্বালাময়ী বক্তৃতা।
মিছিল ঘিরে তিলোত্তমা জুড়ে কড়া নিরাপত্তা, পথে থাকবেন প্রায় ১৫০০ পুলিশ কর্মী। হাওড়া, দমদম, সল্টলেক, ভাঙড় থেকে হাজার হাজার তৃণমূল (TMC) কর্মী-সমর্থক হাজির থাকবেন রাজধানীর বুকে এই ঐতিহাসিক মিছিলে। শুধু কলকাতা নয়, রাজ্যের প্রতিটি জেলা শহরেও আজ দুপুর ২টো থেকে সমান্তরাল প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস (TMC)। এমনকি দিল্লিতেও (Delhi) আজ তৃণমূলের তরফে আলাদা কর্মসূচি নেওয়া হয়েছে।
সম্প্রতি দিল্লি (Delhi), ওড়িশা (Odissa), মধ্যপ্রদেশ (Madhyapradesh)-সহ একাধিক রাজ্যে বাঙালিদের বিরুদ্ধে হেনস্তা, বিদ্যুৎ ও জল সংযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনাকে ঘিরে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, “নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয়হিন্দ কলোনিতে বাঙালিদের উপর ভয়ঙ্কর অত্যাচার চলছে। আমি মর্মাহত ও ক্ষুব্ধ।”
এই প্রেক্ষাপটে, তৃণমূলের (TMC) আজকের প্রতিবাদ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এ এক গর্জন, এক চেতনার জাগরণ। বাংলার সংস্কৃতি, ভাষা ও পরিচিতি নিয়ে আঘাত এলে তৃণমূল যে কোনও মূল্যেই রুখে দাঁড়াবে। এটাই আজ রাজপথ থেকে দেশবাসীকে জানাতে চলেছে ঘাসফুল শিবির।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
