Mangalore : আইসক্রিমেই মজে শহর! ভারতের এই লোভনীয় গন্তব্য মিস করলেই আফসোস

অফবিট ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: কর্ণাটকের উপকূলীয় শহর ম্যাঙ্গালোর (Mangalore)। নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীল আরব সাগরের ঢেউ, নারকেল গাছের সারি আর শান্ত সমুদ্রতট। কিন্তু ভ্রমণপ্রেমীদের পাশাপাশি খাদ্যরসিকদের কাছে এই শহরের পরিচয় আরও আলাদা। ম্যাঙ্গালোরকে (Mangalore) বলা হয় ভারতের ‘আইসক্রিমের রাজধানী’। এখানে আইসক্রিম কোনও বিলাসিতা নয়, বরং প্রতিদিনের জীবনের স্বাভাবিক অংশ। বিংশ শতাব্দীর শুরুতে ঔপনিবেশিক প্রভাবে এই শহরে আইসক্রিমের প্রচলন শুরু হলেও, সময়ের সঙ্গে তা সম্পূর্ণ স্থানীয় সংস্কৃতির রূপ নেয়। উপকূলীয় আর্দ্র আবহাওয়া এবং শক্তিশালী দুগ্ধ সমবায় ব্যবস্থার কারণে এখানে আইসক্রিম জনপ্রিয়তা দ্রুত বাড়ে। দেশের অন্য জায়গায় যেখানে আইসক্রিম বিশেষ উপলক্ষের খাবার, সেখানে ম্যাঙ্গালোরে (Mangalore) ডিনারের পর আইসক্রিম খাওয়া একেবারে নিয়মিত অভ্যাস।

আরও পড়ুন: Weather Update : গরমের দাপটের মাঝেই স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা, জেলায় জেলায় সতর্কতা

শহরের অলিগলিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য আইসক্রিম পার্লার, যেগুলোর প্রত্যেকটির নিজস্ব স্বাদ ও বৈশিষ্ট্য আছে। ম্যাঙ্গালোরে (Mangalore) গিয়ে ‘গডবড’ না খেলে ভ্রমণ যেন অপূর্ণ থেকে যায়। স্তরে স্তরে আইসক্রিম, টাটকা ফল, জেলি আর বাদামের মিশেলে তৈরি এই ডেজার্ট এখন শহরের আইকনিক খাবার। এছাড়াও কচি নারকেলের আইসক্রিম বা গুড়-মশলার ‘পানাক’ ফ্লেভার একবার চেখে দেখলে ভুলতে পারবেন না। সএখানকার জনপ্রিয় ব্র্যান্ডগুলির মধ্যে Ideal Ice Cream, Pabbas Ice Cream Parlour এবং Hangyo Ice Cream বিশেষভাবে উল্লেখযোগ্য। আন্তর্জাতিক ব্র্যান্ডের চাকচিক্য না থাকলেও, এই স্বাদই পর্যটকদের মন জয় করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

ম্যাঙ্গালোরের (Mangalore) আরেকটি বড় বৈশিষ্ট্য হল সাশ্রয়ী দাম ও সহজলভ্যতা। এখানে আইসক্রিম শুধু ধনীদের মধ্যে সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে। এমনকি অনেক পার্লারে একসঙ্গে কয়েকশো মানুষ বসে আইসক্রিম উপভোগ করতে পারেন। অক্টোবর থেকে মার্চ সময়টি ম্যাঙ্গালোর (Mangalore) ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত। তবে গরমকালেও এই শহরের আলাদা আকর্ষণ রয়েছে। আকাশপথ, রেলপথ কিংবা সড়কপথ সব দিক দিয়েই যোগাযোগ ব্যবস্থা উন্নত। বিশেষ করে কোঙ্কন রেলপথে যাত্রা এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। আইসক্রিম প্রেমীদের কাছে ম্যাঙ্গালোর (Mangalore) শুধু একটি শহর নয়, বরং স্বাদের এক অনন্য স্বর্গরাজ্য। দক্ষিণ ভারত ভ্রমণের পরিকল্পনায় এই শহরকে অবশ্যই রাখুন।