নিউজ পোল ব্যুরো: দেশে জ্বালানি ঘাটতি (Fuel Crisis Update) নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীনএমনটাই জানাল কেন্দ্র সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, আরও কয়েকটি জ্বালানিবাহী জাহাজ ইতিমধ্যেই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে, ফলে সরবরাহে কোনও ঘাটতি পড়বে না।
বুধবার বিকেল নাগাদ সংসদ ভবনে অনুষ্ঠিত এই সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনিই সরকারের পক্ষ থেকে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আশ্বস্ত করেন যে, দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে। সূত্র অনুযায়ী, বৈঠকে জানানো হয় যে মধ্যপ্রাচ্য ও উপকূলবর্তী অঞ্চলে চলমান অস্থিরতার কারণে হরমুজ প্রণালীতে কিছুটা চাপ তৈরি হলেও, বিকল্প ব্যবস্থার মাধ্যমে জ্বালানি সরবরাহ (Fuel Crisis Update) স্বাভাবিক রাখা হচ্ছে। সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং ভবিষ্যতের জন্যও পরিকল্পনা তৈরি রাখা হয়েছে।
তবে বিরোধী দলগুলির তরফে এই বিষয়ে আরও স্বচ্ছতার দাবি তোলা হয়েছে। তাঁদের বক্তব্য, শুধু বৈঠক করে আশ্বাস দেওয়া যথেষ্ট নয় এই গুরুত্বপূর্ণ বিষয়টি লোকসভা ও রাজ্যসভায় বিস্তারিত আলোচনার মাধ্যমে দেশের সামনে তুলে ধরা উচিত। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) এই প্রসঙ্গে সংসদে পূর্ণাঙ্গ বিতর্কের দাবি জানান। বৈঠকে বিরোধী শিবিরের একাধিক নেতা জানতে চান, যদি আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, তাহলে জ্বালানির চাহিদা (Fuel Crisis Update) মেটাতে সরকার কী পদক্ষেপ নেবে এবং গৃহস্থালির রান্নার গ্যাস সরবরাহ কীভাবে বজায় রাখা হবে।
এর জবাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, দেশের মোট এলপিজি চাহিদার প্রায় ৬০ শতাংশ দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণ করা হয়। বাকি চাহিদা আমদানি ও সুসংগঠিত সরবরাহ ব্যবস্থার মাধ্যমে সামাল দেওয়া হয়। ফলে বর্তমান পরিস্থিতিতে আতঙ্কের কোনও কারণ নেই বলেই তিনি আশ্বস্ত করেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
