Election Commission 2026 : ভোটের আগে বড় ঘোষণা! নির্বাচন দায়িত্বে থাকা কর্মীদের বাড়ল ভাতা , জেনে নিন কে কত টাকা পাবেন

breakingnews রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission 2026)। ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের কর্মীদের ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। বুধবার জারি হওয়া একটি সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দীর্ঘ প্রায় এক দশক পর এই ভাতা কাঠামোয় বড়সড় পরিবর্তন আনা হল বলে জানা গেছে। শেষবার ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে ভাতার সংশোধন করা হয়েছিল। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রিসাইডিং অফিসার এবং কাউন্টিং সুপারভাইজারদের দৈনিক ভাতা ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। একইভাবে পোলিং অফিসারদের ভাতা ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছে। কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রেও ভাতা বৃদ্ধি পেয়ে ২৫০ টাকা থেকে ৪৫০ টাকায় দাঁড়িয়েছে। গ্রুপ ডি কর্মীদের ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে (Election Commission 2026)।

আরও পড়ুন: LPG : সংসদে LPG বিতর্ক এড়িয়ে সর্বদল বৈঠকের পথে কেন্দ্র

এছাড়াও, ভোট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মীদের ক্ষেত্রেও বড়সড় ভাতা বৃদ্ধি করা হয়েছে (Election Commission 2026)। ভিডিও নজরদারি টিম, অ্যাকাউন্টিং টিম, কল সেন্টার কর্মী, ফ্লাইং স্কোয়াড এবং মনিটরিং সেলের দায়িত্বে থাকা ব্যক্তিরা আগে দৈনিক ১,০০০ থেকে ১,২০০ টাকা পেতেন। এখন সেই ভাতা বাড়িয়ে ২,০০০ থেকে ৩,০০০ টাকা করা হয়েছে। মাইক্রো অবজার্ভারদের ভাতা ১,০০০ টাকা থেকে দ্বিগুণ করে ২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF) এবং অন্যান্য আধিকারিকদের ভাতাতেও পরিবর্তন আনা হয়েছে। ১৫ দিনের কম সময়ের জন্য দায়িত্বে থাকা গেজেটেড অফিসারদের ভাতা ২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৪,০০০ টাকা করা হয়েছে। ১৫ দিনের বেশি দায়িত্বে থাকলে সাপ্তাহিক ভাড়া ১,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। সাব-অর্ডিনেট কর্মী, বিশেষ করে কনস্টেবলদের ক্ষেত্রে ১,৫০০ টাকা থেকে ভাতা বাড়িয়ে ২,৫০০ টাকা করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

খাবার ভাতাতেও উল্লেখযোগ্য বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে ৩৫০ টাকা ছিল, এখন তা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। পাশাপাশি সেক্টর অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজার্ভারদের ভাতা ৭,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটকর্মীদের উৎসাহ ও কর্মদক্ষতা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Election Commission 2026)। আসন্ন নির্বাচনের আগে এই ঘোষণা প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে (Election Commission 2026)।