নিউজ পোল ব্যুরো: বিরোধী দলগুলির লাগাতার দাবির পরেও এলপিজি (LPG Price) ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনায় রাজি হয়নি কেন্দ্রীয় সরকার (Parliament Debate)। তার বদলে বুধবার বিকেলে একটি সর্বদল বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপে অসন্তোষ আরও বেড়েছে বিরোধীদের মধ্যে। মঙ্গলবারও তারা সংসদের ভিতরে-বাইরে প্রতিবাদে সরব হয়। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস এই বৈঠকে অংশ নাও নিতে পারে। এদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানিয়েছেন, তার আগে থেকেই কেরালা সফরের কর্মসূচি থাকায় তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। এই পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narenda Modi) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে গুরুত্বপূর্ণ ফোনালাপ করেন।ইরান–ইজরায়েল–আমেরিকার (Middle East conflict) সংঘাত শুরু হওয়ার পর এটিই দুই নেতার প্রথম আলোচনা। জানা গিয়েছে, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়টি তাদের আলোচনার মূল কেন্দ্র ছিল।
আরও পড়ুন: Mamata Banerjee : ভোটের আগে ২৩টি পদ থেকে ইস্তফা মমতা বন্দ্যোপাধ্যায়ের
পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে যে প্রভাব পড়ছে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী (PM Narenda Modi)। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতি মুদ্রাস্ফীতি বাড়াতে পারে এবং সাধারণ মানুষের উপর তার চাপ পড়বে। বিশেষ করে শ্রমিক ও আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষদের সুরক্ষায় রাজ্যগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। পরিযায়ী শ্রমিকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপরও জোর দেন প্রধানমন্ত্রী (PM Narenda Modi)। পাশাপাশি কালোবাজারির বিরুদ্ধে কড়া নজরদারির নির্দেশ দেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
কোভিড মহামারির সময়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান (PM Narenda Modi), বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতিমধ্যেই সাতটি এমপাওয়ার্ড গ্রুপ গঠন করেছে। এই দলগুলির কাজ হবে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা, সারের প্রাপ্যতা নিশ্চিত করা এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কৌশল তৈরি করা। যদিও প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য রেখেছেন, তবুও এলপিজি ও জ্বালানি ইস্যুতে সরাসরি আলোচনা এড়িয়ে যাওয়ায় বিরোধীরা ক্ষুব্ধ (LPG Price)। রাজ্যসভায় তৃণমূলের সাগরিকা ঘোষ প্রশ্ন তোলেন, কেন সংসদের ভিতরে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে না। অন্যদিকে রাহুল গান্ধী কটাক্ষ করে বলেন, দেশের বিদেশনীতি এখন ব্যক্তিনির্ভর হয়ে পড়েছে এবং সরকার বাস্তব পরিস্থিতি আড়াল করার চেষ্টা করছে।
