নিউজ পোল ব্যুরো:গোয়ার আরপোরা নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Goa Arpora nightclub fire) এক রাতেই নিভে গেল বহু প্রাণ। এই মর্মান্তিক ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শানালেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। তাঁর অভিযোগ, এটি কেবলমাত্র একটি দুর্ঘটনা নয়—এটি গোয়া প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা, একটি “অপরাধমূলক অবহেলা”। সোশ্যাল মিডিয়ায় শোকবার্তায় রাহুল লেখেন, “আরপোরার ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীরভাবে মর্মাহত। ২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন—শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
আরও পড়ুন:https://thenewspole.com/2025/12/07/operation-sindoor-indian-navy-chief-warning/
তিনি জানান, এই দুর্ঘটনা নয়, বরং প্রশাসনের বড়সড় ব্যর্থতা। তাই প্রয়োজন পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত, যাতে ভবিষ্যতে এমন বিপর্যয় আর না ঘটে। মধ্যরাতে উত্তর গোয়ার আরপোরা এলাকার একটি রেস্তোরাঁ–কাম–নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণ থেকেই শুরু ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে ২০ জন শ্বাসরুদ্ধ হয়ে এবং তিনজন দগ্ধ হয়ে মারা যান। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, অধিকাংশ মানুষ বাইরে বেরোনোর সুযোগই পাননি। আতঙ্কে অনেকেই ছুটে গিয়েছিলেন ক্লাবের বেসমেন্টে—কিন্তু সেই বেসমেন্টই মুহূর্তে পরিণত হয় মৃত্যুপুরীতে। নিহতদের মধ্যে চারজন পর্যটক এবং ক্লাবের ১৪ জন কর্মী রয়েছেন। ভস্মীভূত হয়ে গেছে ক্লাবের প্রায় সব কাঠামো। ঘটনাটিকে “অত্যন্ত দুঃখজনক” বলে উল্লেখ করেছেন স্থানীয় বিধায়ক মাইকেল লোবো। তিনি গোয়ার প্রতিটি নাইটক্লাবের নিরাপত্তা-পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি তুলেছেন। এদিকে, পুলিশ ইতিমধ্যেই ক্লাবের ম্যানেজারকে গ্রেফতার করেছে। অগ্নিকাণ্ডের উৎস, নিরাপত্তা-বিধি লঙ্ঘন এবং অন্যান্য ব্যর্থতার দিকগুলি খতিয়ে দেখছে তদন্তকারী দল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রাহুলের মন্তব্যের পর গোয়ার প্রশাসনের উপর চাপ আরও বেড়েছে। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে—নাইটক্লাবগুলিতে (Goa Arpora nightclub fire) নিরাপত্তা কতটা সুনিশ্চিত, আর এমন ভয়াবহ বিপর্যয় আটকাতে সরকারের কি ব্যবস্থা নেওয়া উচিত ছিল!
