Operation Sindoor:‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়নি — কড়া বার্তা নৌবাহিনীর প্রধানের!

রাজনীতি

নিউজ পোল ব্যুরো:নয়াদিল্লির আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে অনুষ্ঠানে দাঁড়িয়ে অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে গুরুত্বপূর্ণ ও কড়া বার্তা দিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। তাঁর বক্তব্যে স্পষ্ট করে দেওয়া হয় যে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। আপাতত অভিযান বন্ধ থাকলেও ভারতের সেনাবাহিনী যে কোনও মুহূর্তে আবার কঠোর জবাব দিতে প্রস্তুত—এই বার্তাই তিনি দেশবাসী ও শত্রুদেশের উদ্দেশে পৌঁছে দেন। তিনি বলেন, দেশের মানুষ সেনাবাহিনীর প্রতি যে আস্থা ও গর্ব দেখান, সেটাই বাহিনীকে আরও দৃঢ়ভাবে লড়াই করার শক্তি দেয়। নাম না করে পাকিস্তানকে উদ্দেশ করে তিনি সতর্ক করে বলেন, ভারতের বিরুদ্ধে কোনও রকম আক্রমণ বা উসকানি এলে তার পাল্টা জবাব দেওয়া হবে। অপারেশন সিঁদুরের সময় যেমন ভারত প্রত্যাঘাত করেছে, তেমনই কঠোর প্রতিক্রিয়া ভবিষ্যতেও আসবে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/12/07/brigade-5-lakh-gita-chanting-dilip-ghosh-babri-remark-tmc-counter/

অ্যাডমিরাল ত্রিপাঠী আরও জানান, কেন্দ্র সরকারের নেওয়া সিদ্ধান্ত দেশবাসী দেখেছে এবং জানে—ভারতের প্রতি খারাপ নজর দিলে তার ফল ভোগ করতে হবে। তাঁর কথায়, ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সেনা, নৌসেনা, বিমানবাহিনী—সবাই সমানভাবে প্রস্তুত। তিনি মনে করিয়ে দেন যে সম্প্রতি নৌবাহিনী দিবস পালন করা হয়েছে, যেখানে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের সময় করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনীর ঐতিহাসিক অভিযানের স্মৃতি আবারও তুলে ধরা হয়েছে। সেই শক্তি এবং ঐতিহ্য আজও একইভাবে ধরে রেখেছে ভারতীয় নৌবাহিনী। রবিবারও দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে দেশের নিরাপত্তা নিয়ে সরব হন নৌসেনাপ্রধান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তিনি বলেন, এ বছরের অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে পাকিস্তান স্পষ্ট বার্তা পেয়েছে—ভারত কখনও ভয় দেখিয়ে চুপ করানো যায় না। কেউ রক্তচক্ষু দেখালে তার দৃষ্টির জবাব চোখে চোখ রেখে দিতেও প্রস্তুত ভারত। অপারেশন সিঁদুরের প্রতিটি মুহূর্তই ছিল শক্তির প্রদর্শন, আর সেই শক্তি নৌবাহিনী আজও বজায় রেখেছে। ভারতের সুরক্ষা, সম্মান ও প্রতিরক্ষা নীতির প্রশ্নে কোনও আপস হবে না—এ কথাই তাঁর বার্তার মূল সুর।