নিউজ পোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে বৃহস্পতিবার রাজনৈতিক জমজমাট পরিবেশে নাগরিকত্ব এবং ভোটারের অধিকার নিয়ে সরগরম রাজনীতি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্থানীয় বিজেপি (BJP) কর্মসূচিতে বক্তব্য রাখার সময় বলেন, “২০০২ সালের পর ভারতে আসা বাংলাদেশি হিন্দুদের জন্য একমাত্র উপায় হলো CAA-তে আবেদন করা। বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী, ছোট গ্যারেন্টার আমরা শুভেন্দু, সুকান্ত, শমীক।” তিনি (Suvendu Adhikari) আরও বলেন, যারা ২০০৪ সালের আগে ভারতে জন্মেছেন বা ২০০৮ সালের আগে বাবা-মায়ের জন্ম ভারতে, তারা ইতিমধ্যেই নিরাপদ। তবে ২০০২ সালের পর যারা এসেছেন, তাদের নাগরিকত্ব নিশ্চিত করার জন্য CAA-এর মাধ্যমে আবেদন করতে হবে।
আরও পড়ুন: Sovan Chatterjee: ‘ঘরের ছেলে ঘরে ফিরল’, ৭ বছর পর বৈশাখীকে সঙ্গে নিয়ে তৃণমূলে প্রত্যাবর্তন শোভনের
শুভেন্দুর (Suvendu Adhikari) এই আশ্বাসের সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) মন্তব্যও এক রকম প্রতিধ্বনি তৈরি করেছে। ঠাকুরবাড়িতে হিন্দুত্ব ও মতুয়া সম্প্রদায়ের কার্ড বিতরণের মাধ্যমে নাগরিকত্ব সংশোধন আইনের আওতায় আনতে শুরু হয়েছে ব্যাপক ক্যাম্প। এতে স্থানীয় এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষরা উপস্থিত হচ্ছেন। ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’-এর কার্ডে স্বাক্ষর রয়েছে শান্তনু ঠাকুরের, যা নাগরিকত্ব প্রক্রিয়ার জন্য সহায়ক হিসেবে ব্যবহার হবে।
শান্তনু ঠাকুর (Shantanu Thakur) স্পষ্ট করেন, “যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, তাদেরও CAA-এর মাধ্যমে নাগরিকত্ব নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন, তারা ভারতে নিরাপদ থাকবেন। কাউকে অন্যত্র পাঠানো হবে না।” তবে রাজনৈতিক ময়দানে প্রতিক্রিয়া কম নয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন, “CAA ক্যাম্পের ফাঁদে পা দেবেন না। অসমে যেমন ১২ লক্ষ হিন্দু বাঙালির অবস্থা হয়েছে, তেমন হতে পারে। আমাদের তৃণমূলের সঙ্গে থাকলেই কেউ ডিটেনশন ক্যাম্পে যাবে না, কেউ ভয় পাবেন না।” রাজনীতির এই নতুন অঙ্গনে নাগরিকত্ব, ভোটার অধিকার ও সম্প্রদায়িক নিরাপত্তা নিয়ে উত্তেজনা আরও বাড়ছে। কেন্দ্র ও রাজ্যের রাজনীতির সংঘর্ষে ভোটার ও উদ্বাস্তু সম্প্রদায়ের ভবিষ্যৎ দৃষ্টি আকর্ষণ করছে। মথুরাপুরে এই রাজনীতির মঞ্চ স্পষ্টভাবে দেখাচ্ছে, নাগরিকত্বের মতো ইস্যু এখন শুধুই রাজনৈতিক নয়, জনমতের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
