Rice Beer: মদ ছেড়ে রাইস বিয়ারে মজেছে Gen Z! এটি কি সত্যিই স্বাস্থ্যকর পানীয়?

Life style স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: স্বাস্থ্য সচেতনতার দৌড়ে আগের প্রজন্মকে পিছনে ফেলছে Gen Z। সাম্প্রতিক বিভিন্ন সমীক্ষা বলছে, ১৮ থেকে ৩৪ বছর বয়সিদের মধ্যে মদ্যপানের (Rice Beer) প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরে এই বয়সী মানুষের মধ্যে অ্যালকোহল গ্রহণ প্রায় ১১ শতাংশ কমেছে। প্রায় ২১.৫ শতাংশ Gen Z একেবারেই মদ্যপান করেন না, আর ৩৯ শতাংশ খুব কম বা মাঝেমধ্যে পান করেন।তবে তরুণ প্রজন্ম যে পুরোপুরি অ্যালকোহল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তা নয়। বরং তাঁরা বেছে নিচ্ছেন বিকল্প পানীয়। সেই তালিকায় নতুন করে আলোচনায় উঠে এসেছে অসম ও উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী ‘রাইস বিয়ার’ (Rice Beer)।

চাল থেকে তৈরি এই ফারমেন্টেড পানীয় (Rice Beer) বহু শতাব্দী ধরে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতির অংশ। অঞ্চলভেদে এর নাম ভিন্ন কোথাও ‘বাখার’, কোথাও ‘আমাও’, আবার কোথাও ‘এপাক’। চালের গুঁড়োর সঙ্গে ভেষজ মিশিয়ে বিশেষ প্রক্রিয়ায় এটি তৈরি করা হয় এবং পরে মাটির বা বাঁশের পাত্রে ফারমেন্ট করা হয়। এতে সাধারণত ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকে।

আরও পড়ুন: Makeup Safety: বিউটি স্টোরের ‘টেস্টার’ ব্যবহার করছেন? অজান্তেই ডেকে আনছেন মারণরোগ

বর্তমানে দিল্লির হুমায়ুনপুর, সফদরজং-সহ একাধিক শহুরে ক্যাফেতে রাইস বিয়ার পরিবেশন করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার প্রভাবে এর জনপ্রিয়তাও দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, নতুন স্বাদের সন্ধান ও ‘ট্রেন্ডি’ জীবনযাপনের অংশ হিসেবেও অনেক তরুণ এটি বেছে নিচ্ছেন।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন রাইস বিয়ারকে ‘স্বাস্থ্যকর’ পানীয় ভাবা ঠিক নয়। ফারমেন্টেশনের ফলে এতে কিছু উপকারী মাইক্রোব তৈরি হলেও, এটি মূলত অ্যালকোহলযুক্ত পানীয়। অতিরিক্ত বা নিয়মিত সেবনে লিভারের ক্ষতি, হৃদরোগের ঝুঁকি, ডিহাইড্রেশন এবং মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole