Weather Update : রবিবার গরমের দাপটের মাঝেই ঝড়-শিলাবৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাড়ছে গরমের তীব্রতা, সঙ্গে বাড়ছে অস্বস্তিও (Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা কমে গিয়ে তাপমাত্রা আরও বাড়বে। ইতিমধ্যেই একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে (Weather Update)।

আরও পড়ুন: PM Narendra Modi : শিলিগুড়িতে মোদীর অঘোষিত ‘রোড শো’, কনভয়ের মাঝেই অ্যাম্বুল্যান্সকে পথ ছাড়ার নজির

রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে (Weather Update)। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। ফলে দিনের বেলায় রোদ এবং গরমের তাপমাত্রা আরও বেশি অনুভূত হবে। আবহাওয়াবিদদের মতে, আগামী পাঁচ দিনে এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল পর্যন্ত তীব্র গরম পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে সম্পূর্ণ স্বস্তিহীন পরিস্থিতি নয়। সোমবার থেকে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বিকেলের দিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। এর ফলে হালকা ঝড়-বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ স্বল্প সময়ের জন্য আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। যদিও এই বৃষ্টি তাপমাত্রা খুব বেশি কমাবে না, তবুও সাময়িক স্বস্তি মিলতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather Update) পরিস্থিতি একেবারেই ভিন্ন। সেখানে ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। বিশেষ করে শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে (Weather Update)। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী সাতদিন উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চললেও তাপমাত্রা কমবে না, বরং ধীরে ধীরে বাড়বে (Weather Update)।