Iran US War: হরমুজে মার্কিন নৌ-অবরোধ! ১৫টি যুদ্ধজাহাজের কড়া নজরদারি, পারদ চড়ছে মধ্যপ্রাচ্যে

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা চরমে (Iran US War) উঠেছে। আমেরিকা সেখানে নৌ অবরোধ শুরু করেছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এই অবরোধ কার্যকর হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড।

আরও পড়ুন: Bhawanipur: ভবানীপুরে ভোটের আগে রণক্ষেত্র, বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা তুঙ্গে

খবর অনুযায়ী, ইরানের উপকূল ও বন্দর সংলগ্ন এলাকায় নজরদারি বাড়াতে ১৫টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ USS Tripoli, যা একসঙ্গে বহু এফ-৩৫বি যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম বহন করতে সক্ষম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) স্পষ্ট জানিয়েছেন, ইরানের কোনও জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করলে তা সঙ্গে সঙ্গে ধ্বংস করা হবে।মার্কিন প্রশাসনের দাবি, ইরানের সঙ্গে (Iran US War) দীর্ঘ আলোচনার পরও কোনও সমঝোতা না হওয়ায় এই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। অন্যদিকে, তেহরানের অভিযোগ ওয়াশিংটন অযৌক্তিক শর্ত চাপিয়ে দিচ্ছে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা (Iran US War) আরও বেড়েছে।

এই অবরোধের ফলে শুধু ইরান নয়, পুরো অঞ্চলের বাণিজ্যিক জাহাজ চলাচলেও প্রভাব পড়তে পারে। যদিও আমেরিকা জানিয়েছে, অন্য দেশের জাহাজ চলাচলে তারা বাধা দেবে না, তবুও পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। প্রায় ৪০ দিন ধরে চলা এই টানাপোড়েনের মধ্যে মাঝেমধ্যে সংঘর্ষবিরতির ঘোষণা হলেও স্থায়ী সমাধান এখনও অধরাই। কূটনৈতিক আলোচনার ব্যর্থতা এবং সামরিক শক্তির প্রদর্শন দুই মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে, যা ভবিষ্যতে বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole