Weather Update : বৃষ্টিতে স্বস্তি, তবু কমছে না গরম! ঝড়-বৃষ্টির সতর্কতায় একাধিক জেলা

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: পয়লা বৈশাখে চড়া রোদ আর অসহ্য গরমে কার্যত নাজেহাল হয়ে পড়েছিলেন রাজ্যের মানুষ (Weather Update)। তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে বাইরে বেরোনোই যেন কঠিন হয়ে উঠেছিল (Weather Update)। তবে তার ঠিক পরের দিন থেকেই আবহাওয়ার নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার ভোর থেকেই আকাশে ঘন মেঘের আনাগোনা শুরু হয় এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত (Rain), বজ্রবিদ্যুৎ (Thunderstorm) ও দমকা হাওয়ার (Gusty Wind) দেখা মেলে। এর ফলে সাময়িক স্বস্তি মিললেও গরমের দাপট পুরোপুরি কমেনি।

আরও পড়ুন: Dilip Ghosh : নববর্ষে কীর্তনের তালে নাচ দিলীপ ঘোষের, খড়গপুরে জনসংযোগে চমক বিজেপি প্রার্থীর

আবহাওয়া দফতর (IMD Update ) জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার দুপুরের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে (Weather Update)। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা কিছু ক্ষেত্রে কালবৈশাখী (Kalbaisakhi) রূপও নিতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতেও আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়বে। শনিবারও কিছু জেলায় যেমন বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি গরম থেকে স্থায়ী মুক্তি দেবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বরং বাতাসে আর্দ্রতার (Humidity) পরিমাণ বেড়ে যাওয়ায় অস্বস্তি আরও বাড়তে পারে। কলকাতায় (Kolkata Weather) সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। ফলে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে গরমের তীব্রতা বজায় থাকবে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, ফলে কিছু এলাকায় গরম ও অস্বস্তি আরও বৃদ্ধি পেতে পারে (Weather Update)।