Akshaya Tritiya 2026: অক্ষয় তৃতীয়ায় বিরল সমাপতন! গজকেশরীসহ ৫ রাজযোগে ভাগ্যের দরজা খুলছে এই ৫ রাশির

রাশিফল

নিউজ পোল ব্যুরো: হিন্দু জ্যোতিষশাস্ত্রে অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya 2026) এমন এক পবিত্র তিথি, যা “অক্ষয়” অর্থাৎ চিরস্থায়ী শুভ ফলের প্রতীক হিসেবে বিবেচিত। এই দিনে করা পূজা, দান, জপ বা বিনিয়োগের ফল কখনও ক্ষয় হয় না এমনটাই বিশ্বাস করা হয়। ২০২৬ সালে এই মহাশুভ তিথি পালিত হবে ১৯ এপ্রিল, রবিবার। জ্যোতিষ মতে, এই দিন থেকেই সত্যযুগ ও ত্রেতাযুগ-এর সূচনা হয়েছিল, তাই এর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম।

এই বছরে অক্ষয় তৃতীয়াকে (Akshaya Tritiya 2026) ঘিরে তৈরি হচ্ছে একাধিক শক্তিশালী জ্যোতিষীয় যোগ, যা ভাগ্যোন্নতি, ধনলাভ এবং নতুন সূচনার পথ খুলে দিতে পারে। তিথি শুরু হবে ১৯ এপ্রিল সকাল ১০টা ৪৯ মিনিটে এবং শেষ হবে ২০ এপ্রিল সকাল ৭টা ২৭ মিনিটে। উদয় তিথি অনুসারে ১৯ এপ্রিলই পূজা করা শ্রেয়। বিশেষ শুভ মুহূর্ত ধরা হচ্ছে সকাল ১০টা ৪৯ থেকে দুপুর ১২টা ২০ পর্যন্ত।

আরও পড়ুন: Saturday Rashifal: শনিতে ‘অনফা যোগ’, বড়বাবার আশীর্বাদে পাহাড়প্রমাণ বাধা পেরোবে এই ৫ রাশি

এই দিনে গজকেশরী যোগ, ত্রিপুষ্কর যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, শাশা যোগ, মালব্য যোগ এবং রবি যোগ এই সব মিলিয়ে এক বিরল শুভ সংযোগ তৈরি করছে, যা জীবনে সমৃদ্ধি ও সাফল্যের ইঙ্গিত দেয়।

রাশিচক্র (Akshaya Tritiya 2026) অনুযায়ী, কিছু রাশির জন্য এই সময় বিশেষ শুভ।

মেষ রাশির জাতকদের জন্য নতুন কাজের সুযোগ ও অগ্রগতি আসবে।

বৃষ রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি মজবুত হবে এবং বিলাসিতা বাড়বে।

তুলা রাশির ব্যবসায়ীদের জন্য লাভের নতুন দরজা খুলবে।

ধনু রাশির কর্মক্ষেত্রে উন্নতি ও বিদেশসংক্রান্ত সাফল্যের যোগ রয়েছে।

সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্য সহায় থাকবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole