Sunday Horoscope: রবিবার ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির, সূর্যদেবের কৃপায় খুলবে উন্নতির নতুন দিগন্ত!

রাশিফল

নিউজ পোল ব্যুরো: জ্যোতিষশাস্ত্রের (Sunday Horoscope) বিচারে গ্রহ-নক্ষত্রের অবস্থান মানুষের জীবনপথে গভীর প্রভাব ফেলে। আগামী ২ মার্চ, রবিবার, (Sunday Horoscope) সেই দিক থেকে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন হতে চলেছে। এই দিনে চন্দ্রের রাশিচক্র পরিবর্তন করে মেষ থেকে বৃষে প্রবেশ, সঙ্গে বৈধৃতি ও বিষকুম্ভ যোগের প্রভাব সব মিলিয়ে এক শক্তিশালী জ্যোতিষীয় (Sunday Horoscope) সংযোগ তৈরি করছে। ভরনী ও কৃত্তিকা নক্ষত্রের এই যুগল প্রভাবে সূর্যদেবের আশীর্বাদ বিশেষভাবে প্রসারিত হবে কিছু নির্দিষ্ট রাশির উপর। ফলে এই রবিবার অনেকের জীবনেই সৌভাগ্য, উন্নতি এবং প্রাপ্তির নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

বৃষ রাশি

রোহিনী নক্ষত্রের শুভ প্রভাবে বৃষ রাশির জাতকদের জীবনে আর্থিক উন্নতির জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে সাফল্য এবং নতুন সুযোগ আসতে পারে। বিদেশে কাজ বা ব্যবসার ক্ষেত্রেও ইতিবাচক খবর মিলতে পারে।

আরও পড়ুন: Saturday Rashifal: শনির ফেরে কার কপাল খুলবে আর কার বাড়বে চিন্তা? মিলিয়ে নিন আপনার রাশিফল

মিথুন রাশি

বিষকুম্ভ যোগ মিথুন রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধির সঞ্চার করবে। পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি আর্থিক দিক থেকেও উন্নতি হতে পারে। নতুন পরিকল্পনা শুরু করার জন্য সময় অনুকূল।

সিংহ রাশি

বৈধৃতি যোগের প্রভাবে সিংহ রাশির জাতকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। নতুন চাকরি বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্যও এই সময়টি শুভ বলে মনে করা হচ্ছে।

বৃশ্চিক রাশি

সূর্যের কৃপায় বৃশ্চিক রাশির জাতকরা অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং নতুন প্রজেক্টে সাফল্য মিলবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের জন্য এই দিনটি ভাগ্যবর্ধক। বকেয়া অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আর্থিক অবস্থাকে মজবুত করবে। পরিবারে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকবে।

জ্যোতিষ মতে, এই শুভ দিনে সূর্যদেবকে জল অর্পণ করলে জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ আরও বৃদ্ধি পায়। তাই রবিবারের সকালে সূর্য উপাসনা অনেকের জন্য সৌভাগ্যের দ্বার উন্মুক্ত করতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole