আতঙ্কে স্থানীয়রা !! মাত্র পাঁচ মাসেই বেহাল দশা! লেকটাউনে দুলছে ৭০ ফুটের Leonel Messi- র মূর্তি।

অফবিট দেশ

নিউজপোল ব্যুরোঃ মাত্র পাঁচ মাস আগে প্রবল উৎসাহের সঙ্গে উদ্বোধন করা হয়েছিল লেকটাউনের বিশালাকার লিওনেল মেসির মূর্তির। প্রাক্তন মন্ত্রী (Former Minister) সুজিত বসুর উদ্যোগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে তৈরি হওয়া প্রায় ৭০ ফুটের এই কাঠামো এখন ভয়য়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছে। হাওয়ার দাপটে গোটা মূর্তিটি দুলতে শুরু করায় ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, কয়েকদিন ধরেই মূর্তির মূল অংশ কাঁপতে দেখা যাচ্ছিল। পরিস্থিতি গুরুতর হয়ে উঠতেই থানায় লিখিত অভিযোগ (Written Complaint) করা হয়। এরপর পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা (Engineers) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। খবর সূত্রে জানা গিয়েছে, নিচের অংশের মাটি কিছুটা বসে যাওয়ায় কাঠামোর ভারসাম্য (Balance) রক্ষায় সমস্যা তৈরি হয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় প্রশাসন (Administration) মূর্তিটি সরিয়ে ফেলা বা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।

তবে শুরু থেকেই এই মূর্তিকে ঘিরে অনেক বিতর্ক (Controversy) সৃষ্টি হয়েছিল। মেসির মুখাবয়ব ও গড়ন নিয়ে ফুটবলপ্রেমীদের একাংশ প্রশ্ন তুলেছিলেন। পাশাপাশি এই ঘটনার পরেই জানা যায় ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (No Objection Certificate – NOC) ছাড়াই এই বিশাল কাঠামো তৈরি করা হয়েছিল। সেই কারণেই এখন গোটা বিষয়টিকে ঘিরে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক।
স্থানীয়দের আশঙ্কা, মূর্তিটি ভেঙে পড়লে রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষের ও স্থানীয় বাসিন্দাদের প্রাণহানির সম্ভাবনা রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য (Sensation) ছড়িয়েছে।