নিউজপোল ব্যুরোঃ ডায়মন্ড হারবার পুরসভায় আচমকাই বড় রাজনৈতিক ধাক্কা। ডায়মন্ড হারবার— যে মডেলকে সামনে রেখে বারবার উন্নয়নের বার্তা দিয়েছেন তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই এলাকাতেই আচমকাই রাজনৈতিক অস্বস্তি (Political Discomfort) তৈরি হয়েছে। পুরসভার ১৬ জন TMC কাউন্সিলরের মধ্যে ৮ জনের একযোগে পদত্যাগ (Mass Resignation) ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আর এই ঘটনার পর থেকেই বিরোধীদের প্রশ্ন, এতদিন যে ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে এত প্রচার হয়েছিল, এখন সেই মডেলের ভিত নড়তেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়?
সোমবার মহকুমা শাসকের (SDO) দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে (Officially) পদত্যাগপত্র জমা দেন ৮ তৃণমূল কাউন্সিলর। পদত্যাগীদের অভিযোগ, এলাকায় বেআইনি নির্মাণ (Illegal Construction), পুকুর ভরাট, তোলাবাজি (Extortion) এবং প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ (Action) করা হয়নি। একাধিকবার বিষয়টি তুলে ধরা হলেও কোনও কার্যকর পদক্ষেপ হয়নি বলেই দাবি তাঁদের। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রভাব (Political Influence) নিয়েও শুরু হয়েছে কটাক্ষ। বিরোধী শিবিরের বক্তব্য, “এতদিন যে দাপট দেখানো হত, এখন সেই আত্মবিশ্বাস কোথায়?”
পদত্যাগকারী নেতাদের একাংশ প্রকাশ্যেই জানিয়েছেন যে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব (Leadership) ও তাঁর রাজনৈতিক অবস্থানের উপর আস্থা রেখেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে জল্পনা আরও তীব্র হয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীদের দাবি, ডায়মন্ড হারবারকে ঘিরে যে উন্নয়নের ছবি (Development Model) তুলে ধরা হয়েছিল এতদিন ধরে, এই ঘটনা তার বাস্তব চিত্র সামনে এনে দিয়েছে।
অন্যদিকে বিরোধীদের দাবি, এই ঘটনা রাজ্যের বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতার (Political Reality) স্পষ্ট ইঙ্গিত। ডায়মন্ড হারবারে কি তবে সংগঠনের ভিতেই বড় ফাটল তৈরি হয়েছে? রাজনৈতিক মহলের নজর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার (Reaction) দিকেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
