Indian Parliament:শীতকালীন অধিবেশন শুরু আগেই সর্বদল বৈঠকে তৎপরতা, ১৪টি গুরুত্বপূর্ণ বিল পেশে প্রস্তুত কেন্দ্র!

দেশ

নিউজ পোল ব্যুরো:শীতকালীন সংসদীয় অধিবেশন (Indian Parliament) শুরুর মাত্র এক দিন আগে রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সর্বদল বৈঠকে শুরু থেকেই রাজনৈতিক উত্তাপ ছড়াল। মাত্র ১৫ কার্যদিবসের এই সংক্ষিপ্ত অধিবেশনকে কেন্দ্র করে বিরোধীরা অভিযোগ তুলেছে, সরকার ইচ্ছাকৃতভাবে সংসদের সময় কমিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলিতে আলোচনা এড়াতে চাইছে। বিরোধী দলগুলির লক্ষ্য কেন্দ্রীভূত – ভোটার তালিকার পুনর্বিবেচনা, দিল্লি বিস্ফোরণের পর নিরাপত্তা ব্যর্থতা, দূষণজনিত স্বাস্থ্য সঙ্কট, অর্থনৈতিক পরিস্থিতি এবং বিদেশনীতি। তারা ইতিমধ্যেই এসব বিষয়ে কেন্দ্রকে কোণঠাসা করার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/11/30/modi-mann-ki-baat-ayodhya-thanjavur-cultural-heritage/

কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বৈঠকের পর বলেন, “এটাই সম্ভবত সবচেয়ে ছোট শীতকালীন অধিবেশন। এটি সংসদীয় রীতি ও গণতান্ত্রিক দায়বদ্ধতার প্রতি সরকারের উদাসীনতারই প্রমাণ। এতগুলি গুরুতর জাতীয় প্রশ্ন থাকলেও সরকার আলোচনায় আগ্রহী নয়।” অন্যদিকে, আইনমন্ত্রী কিরেন রিজিজু সমস্ত দলকে সংযত থাকার আহ্বান জানিয়ে মন্তব্য করেন, “শীতকালে সবাই যেন ঠান্ডা মাথায় কাজ করেন। বিতর্ক অবশ্যই হবে, কিন্তু বিশৃঙ্খলা যেন না ঘটে।” তিনি ফ্লোর লিডারদের সঙ্গে পৃথক আলোচনা করেন এবং দিনের শেষে ব্যবসা পরামর্শ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

সরকার এই অধিবেশনে মোট ১৪টি গুরুত্বপূর্ণ বিল পেশ করার পরিকল্পনা করেছে। এর মধ্যে অন্যতম অ্যাটমিক এনার্জি বিল, ২০২৫, যা পারমাণবিক শক্তির ব্যবহারে নীতি ও নিয়ন্ত্রণ কাঠামোয় বড় পরিবর্তন আনতে পারে এবং বেসরকারি অংশীদারিত্বের সুযোগ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এছাড়া হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বিল, ২০২৫ উচ্চশিক্ষার মানোন্নয়ন, স্বচ্ছ স্বীকৃতি ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলির স্বায়ত্তশাসন বৃদ্ধির জন্য একটি কেন্দ্রীয় কমিশন গঠনের প্রস্তাব রাখছে। এছাড়াও আর্থিক খাত, পরিবেশ সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনার প্রস্তুতি রয়েছে। সংক্ষিপ্ত হলেও এই অধিবেশন (Indian Parliament) রাজনৈতিক উত্তাপ এবং গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের মঞ্চ হিসেবে কার্যকর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।