নিউজ পোল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের (TMC) শহীদ দিবস ২১ জুলাই (21 july) ঘিরে রাজ্যজুড়ে চরম উৎসাহ ও উদ্দীপনা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক ইতিমধ্যেই কলকাতায় (Kolkata) এসে পৌঁছেছেন। তাদের থাকার ও খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে দলের (Abhishek Banerjee) তরফ থেকেই। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে যাতে কোনও কর্মী কোনওরকম সমস্যার সম্মুখীন না হন, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন: Jadavpur University: স্নাতকোত্তরে যাত্রা এবার যাদবপুর থেকেই, এমআর্ক ও এমফার্মে আবেদন জারি
এই পরিস্থিতির পর্যালোচনায় রবিবার সন্ধ্যায় সল্টলেকের করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে পৌঁছান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মূলত উত্তরবঙ্গ থেকে আগত কর্মীদের এই ক্যাম্পে থাকার বন্দোবস্ত হয়েছে। সেখানকার পরিষেবা, খাদ্য সরবরাহ, নিরাপত্তা, চিকিৎসা সহ নানা দিক খতিয়ে দেখেন তিনি।
তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নিনির্বাপণ মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসু (Sujit Bose), বিধাননগর পৌরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। তারা সকলে মিলে বিভিন্ন শিবির ঘুরে দেখেন এবং কর্মীদের সঙ্গে কথাও বলেন। কর্মীদের উৎসাহ এবং দলের প্রতি তাদের অটুট আস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সন্তোষ প্রকাশ করেন এবং জানান, “২১ জুলাই শুধু শহীদ দিবস নয়, এটা আমাদের দলের আত্মার উৎসব, তৃণমূলের জনভিত্তির প্রতিচ্ছবি।”
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ দিবস উপলক্ষে কলকাতার বিভিন্ন প্রান্তে এমন অস্থায়ী ক্যাম্প তৈরি হয়েছে। লক্ষ্য একটাই— প্রতিটি কর্মী যেন সম্মান এবং স্বাচ্ছন্দ্যের সাথে এই ঐতিহাসিক দিনে অংশ নিতে পারেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
