৩,০০০ টাকা পাওয়ার আগে বড় পরীক্ষা! ভুল তথ্য থাকলে হাতছাড়া হতে পারে অন্নপূর্ণার সুবিধা!

breakingnews অন্যান্য প্রযুক্তি রাজ্য

নিউজপোল ব্যুরো: পশ্চিমবঙ্গ সরকারের মেগা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে এবার রাজ্যজুড়ে এক মস্ত বড় আপডেট সামনে এল। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩,০০০ টাকার আর্থিক সাহায্য পাওয়ার জন্য এবার শুরু হয়ে গেছে জোরকদমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশন অভিযান। জেলা প্রশাসনের কড়া নজরদারিতে সরকারি কর্মীরা সরাসরি আবেদনকারীদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন।

নবান্ন সূত্রে খবর, আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই এই স্ক্রুটিনির কাজ সম্পূর্ণ করার জন্য ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্যের কয়েক হাজার আবেদনকারীর ঘরে গিয়ে নথিপত্র খতিয়ে দেখার কাজ শেষও হয়ে গেছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যাঁদের ভেরিফিকেশন সফল হবে, একমাত্র তাঁরাই টাকা পাওয়ার জন্য ‘যোগ্য’ বলে সবুজ সংকেত পাবেন। আর তারপরেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রতি মাসের কড়কড়ে ৩,০০০ টাকা।

যাচাইয়ের সময় কী কী দেখা হচ্ছে?

  1. পরিচয় ও বাসস্থানের প্রমাণ হিসেবে ভোটার কার্ড ও অন্যান্য জরুরি আইডেন্টিটি প্রুফ।
  2. টাকা ঢোকার জন্য ব্যাঙ্কের পাসবইয়ের সঠিক ডিটেইলস।
  3. আবেদনপত্রে দেওয়া রেজিস্টার্ড মোবাইল নম্বর।
  4. সবচেয়ে বড় কথা, আবেদনকারী পরিবারের আসল আর্থিক অবস্থা কেমন, তা সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন আর কারা বাদ পড়বেন? তার উত্তর মিলবে যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর। তাই যদি আপনি আবেদন করে থাকেন, তাহলে প্রশাসনের কর্মীরা বাড়িতে এলে সঠিক তথ্য ও প্রয়োজনীয় নথি দেখাতে ভুলবেন না। কারণ, এই যাচাইয়ের ফলের উপরই নির্ভর করছে আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পৌঁছবে কি না। সব তথ্য সঠিক থাকলে এবং আবেদনকারী নির্ধারিত শর্ত পূরণ করলে তাঁর নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এরপর সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকার আর্থিক সহায়তা পাঠানো হবে। তাই যাঁরা আবেদন করেছেন, তাঁদের প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।