নতুন সরকারের আমলে প্রথম দুর্গাপুজো, একাধিক নির্দেশিকা ঘিরে শুরু আলোচনা

রাজ্য

নিউজপোল ব্যুরো:নতুন সরকারের আমলে বাংলার প্রথম দুর্গাপুজোকে ঘিরে চলছে প্রস্তুতি। পুজোকে আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য সরকারের একাধিক নতুন নির্দেশিকা নিয়ে পুজো উদ্যোক্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

সরকারের নির্দেশ অনুযায়ী, মহাষ্টমীর দিন রাজ্যজুড়ে মদের দোকান বন্ধ রাখা হবে। পুজো আয়োজনের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। এদিকে মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে থাকবে আকর্ষণীয় ড্রোন শো। দুর্গাপুজোর সূচনাকে আরও জমজমাট করে তুলতেই এই আয়োজন বলে জানা গিয়েছে।

আরও দেখুন :-পানের বরজে রহস্যজনকভাবে মহিলার দেহ উদ্ধার, ময়নায় চাঞ্চল্য

অন্যদিকে, যেসব পুজো কমিটি আর্থিকভাবে স্বচ্ছল এবং বড় বাজেটের, তাদের সরকারি অনুদান না নেওয়ার আবেদন জানানো হয়েছে। ছোট ও আর্থিকভাবে দুর্বল পুজো কমিটিগুলিকে অবশ্য সরকার সহযোগিতা করবে বলে বার্তা দেওয়া হয়েছে।

সরকারের নতুন নিয়ম ও অনুদান নিয়ে ইতিমধ্যেই পুজো উদ্যোক্তাদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। হাতিবাগান সার্বজনীনের উপদেষ্টা শাশ্বত বসুও এই সিদ্ধান্তগুলি নিয়ে নিজের মতামত জানিয়েছেন।

নতুন সরকারের আমলে প্রথম দুর্গাপুজোয় এই নতুন নিয়ম ও উদ্যোগগুলি পুজোর আয়োজনে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর পুজো মহলের।