নিউজপোল ব্যুরো: পুজোর কাউন্টডাউন শুরু, আর তার মধ্যেই আবহাওয়ার খামখেয়ালিপনায় চিন্তায় বঙ্গবাসী। কখনও বৃষ্টি, কখনও মেঘলা আকাশ—উৎসবের প্রস্তুতিতে তার প্রভাব পড়ছে। তবে এবার সেই অস্বস্তি কাটার ইঙ্গিত মিলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৯ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও এরপর ধীরে ধীরে বদলাতে পারে পরিস্থিতি। ১০ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়ে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
৮ অক্টোবর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় ৯ অক্টোবর বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। তবে এরপর থেকেই বৃষ্টির প্রবণতা কমতে শুরু করবে।
১১ থেকে ১৩ অক্টোবর দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও ৯ অক্টোবরের পর বৃষ্টি কমবে এবং ১০ অক্টোবর থেকে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্ষা বিদায়ের নির্দিষ্ট দিন এখনও জানানো হয়নি। তবে আবহাওয়ার গতিপ্রকৃতি অনুযায়ী ১০ থেকে ১৪ অক্টোবরের মধ্যে পূর্ব ভারত থেকে মৌসুমী বায়ু সরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ পুজোর মুখেই বর্ষার বিদায় ঘণ্টা বাজতে পারে বলে আপাতত আশা করা হচ্ছে।উত্তরবঙ্গেও ১০ অক্টোবরের পর বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর দিনগুলিতে পরিষ্কার আকাশের অপেক্ষায় থাকা মানুষের জন্য মিলছে স্বস্তির ইঙ্গি
