kali puja 2026: ধনতেরাস থেকে ভাইফোঁটা, কেন জ্বালানো হয় নির্দিষ্ট সংখ্যার প্রদীপ? জানুন নেপথ্যের ধর্মীয় রহস্য

অন্য রকম পূজা

নিউজপোল ব্যুরো:   আলোর উৎসব দীপাবলি মানেই ঘরে ঘরে প্রদীপের আলো, আনন্দ আর শুভ শক্তির আহ্বান। তবে এই উৎসবের বিভিন্ন দিনে কেন আলাদা আলাদা সংখ্যায় প্রদীপ জ্বালানো হয়, তা কি জানেন? ধনতেরাস থেকে শুরু করে ভাইফোঁটা পর্যন্ত প্রতিটি দিনের প্রদীপের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস।

ধনতেরাসে সাধারণত ১৩টি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। বিশ্বাস অনুযায়ী, মৃত্যুর দেবতা যমরাজের উদ্দেশ্যে দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালালে অকালমৃত্যুর ভয় দূর হয়। পাশাপাশি লক্ষ্মী ও কুবেরের আরাধনার সঙ্গেও এই প্রদীপ জ্বালানোর সম্পর্ক রয়েছে।

ভূত চতুর্দশীতে জ্বালানো হয় ১৪টি প্রদীপ। মনে করা হয়, এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় প্রদীপ জ্বালানো হয়। পাশাপাশি ১৪ শাক খাওয়ারও প্রচলন রয়েছে।

কালীপুজো বা দীপাবলির অমাবস্যায় মা লক্ষ্মী ও গণেশের আরাধনার পাশাপাশি ২১টি প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি প্রাণ, পাঁচটি উপাদান এবং মন—এই ২১টি সত্তার শুদ্ধির প্রতীক এই প্রদীপ।

অন্যদিকে, ভাইফোঁটায় পাঁচটি প্রদীপ জ্বালানো হয়। পঞ্চভূতের প্রতীক এই পাঁচ প্রদীপের মাধ্যমে ভাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন বোনেরা। অর্থাৎ, প্রতিটি প্রদীপের আলো শুধু অন্ধকার দূর করে না, বহন করে শুভকামনা, বিশ্বাস ও পারিবারিক ভালোবাসার বার্তাও।