আবাস যোজনায় বড় ঘোষণা, আরও ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার টাকা!

রাজ্য

নিউজপোল ব্যুরো:   রাজ্যের আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকারের। ৭ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা। শুক্রবার নবান্ন থেকে এই গুরুত্বপূর্ণ তথ্য সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে দীর্ঘদিন ধরে দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় থাকা উপভোক্তাদের জন্য সুখবর।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। এবার যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাকি ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টেও টাকা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে পশ্চিমবঙ্গ আবাস যোজনায় প্রায় ১৭ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রকল্পের নাম ‘বাংলার বাড়ি’ থেকে পরিবর্তন করে ‘পশ্চিমবঙ্গ আবাস’ রাখা হয়। দ্বিতীয় কিস্তির অর্থ রাজ্যের নিজস্ব তহবিল থেকেই দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, আবাস যোজনায় ১২ হাজারেরও বেশি ভুয়ো উপভোক্তার সন্ধান পাওয়ার বিষয়টিও সামনে এসেছে। তাঁদের ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিলে জানুয়ারিতে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে।