নাগরিক পরিষেবা বেহাল, বসিরহাটে পৌরসভার বিরুদ্ধে কংগ্রেসের আন্দোলন

নিউজপোল ব্যুরো:  বসিরহাট পৌরসভার বেহাল নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে সরব হল কংগ্রেস। মঙ্গলবার বসিরহাট পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশ করেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বসিরহাট পৌরসভা কোনো প্রতিনিধি নেই। এর ফলে জল, রাস্তাঘাট, একাধিক নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি পৌর এলাকার উন্নয়নমূলক কাজও প্রায় বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। উল্লেখ্য, […]

Continue Reading

বিয়ের পর থেকেই অত্যাচারের অভিযোগ, হাড়োয়ায় ১৯ বছরের বধূকে ঘিরে চাঞ্চল্য

নিউজপোল ব্যুরো: উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় ১৯ বছরের এক বধূর রহস্যজনক পরিণতিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজমপুর গ্রামের পূর্বপাড়ার। পরিবার সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানার দেউলী মালিয়াড়ি গ্রামের শরিফা খাতুনের সঙ্গে মাজমপুরের বাসিন্দা শুকুর আলী লস্করের বিয়ে হয়েছিল। তাঁদের একটি ১৮ মাসের পুত্রসন্তান রয়েছে। বধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই […]

Continue Reading

দলীয় কার্যালয় করার ‘অপরাধে’ নিশানায় বাড়ি? ফসল কাটার হুমকি, বসিরহাটে বিস্ফোরক অভিযোগ

নিউজপোল ব্যুরো: দলীয় কার্যালয় তৈরির জন্য ঘর দেওয়াকে কেন্দ্র করে এবার বাড়িতে হামলা ও হুমকির অভিযোগ উঠল বসিরহাটে। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে গাছপালা ও ফসল নষ্ট করার চেষ্টা হয়েছে বলে দাবি এক বিজেপি কর্মীর। ঘটনার কিছু ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে অভিযোগকারীর দাবি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া […]

Continue Reading

Food Safety Drive: রাতারাতি বদলে গেল টাকির হোটেল-রেস্টুরেন্টের চেহারা

নিউজপোল ব্যুরো: খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের পর রাতারাতি বদলে গেল টাকির একাধিক হোটেল ও রেস্টুরেন্টের চেহারা। নোংরা রান্নাঘর থেকে ঝকঝকে কিচেন—সরকারি নির্দেশ মেনে দ্রুত সংস্কারের কাজে নেমেছেন ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা অভিযান চলছে। তারই অংশ হিসেবে বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকার পাশাপাশি টাকি শহরেও হোটেল, রেস্টুরেন্ট ও খাবারের দোকানে পরিদর্শন চালানো হয়। অভিযানে কয়েকটি […]

Continue Reading

Political issues Basirhat: ‘ঝান্ডা পালটিয়ে ডান্ডা ধরেছে’! বসিরহাটে হুমকির অভিযোগে থানায় গণস্বাক্ষর

নিউজপোল ব্যুরো, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় রাত নামলেই আতঙ্কের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বসিরহাট পৌরসভার ১ নম্বর ও ২৩ নম্বর ওয়ার্ডে মোটরবাইকে করে কয়েকজন যুবকের ঘোরাফেরা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গণস্বাক্ষর সংগ্রহ করে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। অভিযোগকারীদের দাবি, একসময় অভিযুক্তদের কয়েকজন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। […]

Continue Reading

Ganesh Festival: গণেশ চতুর্থীতে জমজমাট বসিরহাট, উৎসবে মাতল সীমান্তের মানুষ

নিউজপোল ব্যুরো:উৎসব মানেই আনন্দ, সাজসজ্জা আর পুজোর আয়োজন। তবে বসিরহাটের সীমান্তবর্তী এলাকায় এবারের গণেশ পুজোয় আনন্দের পাশাপাশি ছড়িয়ে দেওয়া হচ্ছে এক সুন্দর মানবিক বার্তাও। গণেশ চতুর্থী উপলক্ষে বসিরহাটের টাউন হল, পুরাতন বাজার থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির বিভিন্ন এলাকায় জাঁকজমক করে পুজোর আয়োজন হয়েছে। এরই মধ্যে একটি পুজোর উদ্যোগ বিশেষভাবে নজর কেড়েছে। গণেশের সঙ্গে […]

Continue Reading

‘আইনের শাসন চলছে, শাসনের আইন নয়’, বিরোধীদের নিশানা শান্তনু প্রামাণিকের

নিউজপোল ব্যুরো: উত্তপ্ত বঙ্গ রাজনীতি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে ‘সেবা সংকল্প অভিযান’-এর প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন শান্তনু। তাঁর বক্তব্য, রাজ্যে আইনের শাসন চলছে। তাই কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে অশান্তি তৈরি করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিরোধীদের উদ্দেশ্যে […]

Continue Reading

রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশে শুরু, সাড়ে তিনশো বছর পরও জাগ্রত সংগ্রামপুরের মা ভবতারিণী

নিউজপোল ব্যুরো: রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন ঐতিহ্য বহন করে আসছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সংগ্রামপুরের মা ভবতারিণীর মন্দির। কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে প্রতিবছরই ইছামতি নদীর পাড়ের এই প্রাচীন মন্দিরে ভক্তদের ঢল নামে। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলা থেকেও বহু দর্শনার্থী মায়ের দর্শনে ছুটে আসেন। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশে […]

Continue Reading