নিউজ পোল ব্যুরো: লুঙ্গি পরেই দেশ ছেড়ে পালালেন বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ আব্দুল হামিদ (Mohammad Abdul Hamid)। গত বছর শেখ হাসিনা (Sheik Hasina) বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারের তরফে যে পদক্ষেপ নেওয়া হয় তারই তদন্ত চলছে বর্তমানে। এই মামলায় হামিদের নামও ছিল। এছাড়া শেখ হাসিনা এবং আওয়ামী লিগের (Awami League) বিরুদ্ধে খুনের মামলাতেও ছিল তাঁর নাম।
আরও পড়ুনঃ Dilip Ghosh : “মমতার জন্য পাকিস্তানের সঙ্গে যুদ্ধ জিতল ভারত!” শাসককে ফের খোঁচা দিলীপের
সূত্রের খবর, মঙ্গলবার রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন ৮১ বছর বয়সী প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ। রাত ৩টের সময় তিনি থাই এয়ারওয়েজের বিমানে ঢাকা ছেড়ে পালিয়েছেন বলে জানা যাচ্ছে। সেইসময় তাঁর পরনে ছিল বাড়িতে পরিহিত লুঙ্গি। এতটাই তাড়ায় ছিলেন যে সেই অবস্থাতেই বিমানে চেপে বসেন তিনি। এরপর সকালে এই খবর জানাজানি হতেই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সরকার (Bangladesh Government) যখন শেখ মুজিবুর রহমানের ৩২ ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দিয়েছিল, একই সময় হামিদের বাড়িও ধ্বংস করা হয়।
বিরোধীদের সাফ দাবি, “ভয় পেয়েই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন হামিদ।” ছাত্র সংগঠন ‘স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন’ দাবি জানিয়েছে, “হামিদকে যারা পালিয়ে যেতে সাহায্য করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” অভিযোগের তীর সরাসরি বর্তমান রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর দিকে। হান্নান মাসুদের সরাসরি দাবি, ক্ষমতায় যারা রয়েছে, বিশেষ করে রাষ্ট্রপতির মদতেই পালাতে পেরেছেন হামিদ। যদিও হামিদ পালিয়ে গিয়েছেন সে দাবি খণ্ডন করছে তাঁর পরিবার।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
হামিদের পরিবারের দাবি, হামিদ বাংলাদেশ (Bangladesh) ছেড়েছেন, এ কথা সত্য। তবে পালিয়ে মোটেই যাননি। চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে তাঁর ভাই এবং শ্যালকও রয়েছেন। তবে পরিবার যাই দাবি করুক না কেন, রাত তিনটেয় লুঙ্গি পরেই তাঁর দেশ ছাড়ার ঘটনা রেখেই যাচ্ছে একাধিক প্রশ্ন। বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরাতেও মুহূর্তটি বন্দি হয়েছে। সেখানেও দেখা গিয়েছে যে লুঙ্গি পরিহিত প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ আব্দুল হামিদকে হুইলচেয়ারে করে নিয়ে আসা হচ্ছে।
