Modi in Kashmir: কাশ্মীরের হৃদয়ে উন্নয়নের দীপ্তি, পাকিস্তানের ষড়যন্ত্রে ধাক্কা, মোদীর জবাবে দৃঢ়তা ও আশার বার্তা

দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) পর প্রথমবার জম্মু (Jammu and Kashmir) সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi in Kashmir) কড়া বার্তা দিলেন পাকিস্তানকে (Pakistan)। তার দাবি, ওই হামলা শুধু একটি সন্ত্রাসী হামলা ছিল না, ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র! যার লক্ষ্য ছিল ভারতের অভ্যন্তরে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করা। কিন্তু কাশ্মীরের (Modi in Kashmir) সাধারণ মানুষই পাকিস্তানের সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছে।

আরও পড়ুন: Child Hunger: ২৪০০ টাকায় বিকোচ্ছে ৫ টাকার পার্লে-জি! যুদ্ধবিধ্বস্ত গাজার হাড়হিম করা বাস্তবতা

প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, “কাশ্মীরের খেটে খাওয়া মানুষ, পর্যটনের উপর নির্ভরশীল পরিবারগুলি, যারা ঘোড়সওয়ারি করে, হ্যান্ডিক্র্যাফট বিক্রি করে, তাদের রুজিরুটিই ছিল পাকিস্তানের (Pakistan) নিশানায়।” পহেলগাঁওয়ে হামলার সময়ে বীরত্বের সঙ্গে সন্ত্রাসীদের সামনে দাঁড়ানো যুবক আদিল আহমেদ শাহের (Adil Ahmed Shah) নাম তুলে মোদী (Modi in Kashmir) বলেন, “আদিল ছিল সেই খেটে খাওয়া কাশ্মীরবাসীর প্রতীক, যারা নিজেদের ঘাম ঝরিয়ে সমাজ গড়ছে।”

মোদীর দাবি, পাকিস্তান ‘কাশ্মীরিয়ত’ ও মানবতাকে আঘাত করতে চেয়েছিল, কিন্তু কাশ্মীরবাসীর ঐক্য ও প্রতিরোধ বিশ্বকে দেখিয়ে দিল, এখনকার কাশ্মীর সন্ত্রাসের কাছে মাথা নোয়াবে না। পাকিস্তান (Pakistan) যতই মুখে সহানুভূতির কথা বলুক, তাদের কাজ প্রমাণ করে তারা কাশ্মীরের গরিব মানুষের সবচেয়ে বড় শত্রু।

চেনাব নদীর (Chenab River) ওপর বিশ্বের সর্বোচ্চ রেলসেতু উদ্বোধন করে মোদী বলেন, “এই সেতু শুধু ইঞ্জিনিয়ারিং-এর জয় নয়, এটা নতুন কাশ্মীরের প্রতীক, উন্নয়ন, সংযোগ ও আশার প্রতীক।” তিনি জানান, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এখন একটাই রেল পথ! এ যেন নতুন ভারতের সংহতির প্রতিচ্ছবি।

শেষে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, “কাশ্মীর (Kashmir) আর পিছিয়ে থাকবে না। কোনও বাধা আসুক, সরকার কাশ্মীরের উন্নয়নের পথে একচুলও পিছাবে না।” তাঁর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস! এই ভূখণ্ড এখন সন্ত্রাসের নয়, উন্নয়নের রাজধানী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT