নিউজ পোল ব্যুরো: পহেলগাঁও হামলার পর থেকেই জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চলছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। ভারতীয় সেনা নিয়ন্ত্রণ রেখায় (LOC) একটি বড় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দুই জঙ্গিকে নিকেশ (Terrorist Killed) করেছে। অনুপ্রবেশ বিরোধী অভিযানটি উত্তর কাশ্মীরের নোশেরা অঞ্চলের কাছে বান্দিপোরা এলাকায় পরিচালনা করা হয়েছিল।
সন্ত্রাসবাদ বিরোধী অভিজানে দুই অনুপ্রবেশকারী নিহত হওয়ার পর সেনাবাহিনী এলাকা জুড়ে ব্যপক তল্লাশি শুরু করেছে। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় বলেই জানা গিয়েছে। পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীদের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করার সাম্প্রতিক বেশ কয়েকটি প্রচেষ্টার মধ্যে এটি একটি। অপারেশন নওশেরা নার IV-এর অধীনে নওশেরা নার-এর কাছে সেনা জঙ্গির সংঘর্ষের ঘটনা ঘটে। সতর্ক সেনারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় অস্ত্র সহ অনুপ্রবেশকারীদের একটি দলকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির লড়াইয়ের ফলে দুই জঙ্গি নিহত হয়, তবে সূত্র অনুসারে, এলাকায় আরও ৫ জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Himachal Pradesh Floods : ধস-বন্যার তাণ্ডব, হিমাচলে পর্যটকদের প্রিয় রেস্তোরাঁ ভেসে গেল নদীতে
প্রতিকূল আবহাওয়ায় এই ধরণের ঘটনা বেশি ঘটে থাকে বলেই উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, “যখন কাশ্মীর উপত্যকায় খারাপ আবহাওয়া থাকে, বিশেষ করে নিয়ন্ত্রণ রেখার এলাকায় যখন বৃষ্টিপাত বা তুষারপাত হয়, তখন অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়া, কম দৃশ্যমানতার সুযোগ নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে।” কয়েকদিন আগে উরি সেক্টরেও একই ধরণের প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছিল, যেখানে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কতা জারি করেছিল। অভিযান নিয়ে সেনাবাহিনী এক্স হ্যান্ডেলে জানিয়েছে, “সম্ভাব্য অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে জেকেপির দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশ গুরেজ সেক্টরে একটি যৌথ অভিযান শুরু করে। সতর্ক বাহিনী সন্দেহজনক কার্যকলাপ দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ জানায়, যার ফলে সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায়। সেনারা কার্যকর গুলি চালিয়ে দুই জঙ্গিকে নিকেশ করে। অভিযান চলছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
