নিউজ পোল ব্যুরো: ডায়েট প্ল্যান(Diet plan) মানেই অনেকেই ভাবেন কঠিন নিয়ম-কানুন, একঘেয়ে খাবার আর অল্প পরিমাণ খাওয়া। কিন্তু বাস্তবে ডায়েটের(Health Tips) মূল মন্ত্র হলো সঠিক খাবারের সঠিক পরিমাণ গ্রহণ। সেই জায়গায় স্যালাড(Salad) অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। কিন্তু প্রশ্ন হলো স্যালাডে ফল বেশি উপকারী, না কি সবজি(fruits or vegetables)?
আরও পড়ুন:Benefits of eating eggs:প্রতিদিন সকালে ডিম খাচ্ছেন?জানেন কি এতে আপনার শরীরে কী পরিবর্তন আসে?
সবজি স্যালাডে(Vegetables Salad) থাকে কম ক্যালোরি, বেশি ফাইবার এবং প্রাকৃতিক ভিটামিন। যেমন শসা, টমেটো, গাজর, লেটুস বা বিট এসব শরীরে জলের ঘাটতি পূরণ করে, হজম শক্তি বাড়ায় এবং পেট ভরা রাখে অনেকক্ষণ। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান বা দীর্ঘক্ষণ খিদে এড়াতে চান, তাদের জন্য সবজি স্যালাড কার্যকরী।অন্যদিকে, ফলের স্যালাডে(Fruits Salad) থাকে প্রাকৃতিক চিনি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। আপেল, কমলালেবু, আঙ্গুর বা ডালিম শরীরকে দ্রুত এনার্জি দেয়, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে। তবে যারা ডায়াবেটিস বা ব্লাড সুগার সমস্যায় ভোগেন, তাদের ক্ষেত্রে ফলের স্যালাড সীমিত পরিমাণে খাওয়া উচিত।

সবচেয়ে ভালো উপায় হলো ফল এবং সবজি মিলিয়ে স্যালাড(Salad) তৈরি করা। এতে যেমন শরীর প্রয়োজনীয় ফাইবার ও ভিটামিন পায়, তেমনই মেলে এনার্জি ও পেট ভরার অনুভূতি। উপরে সামান্য লেবুর রস, কালো লবণ বা দই মিশিয়ে নিলে স্বাদও বাড়ে, আবার হজমশক্তিও ভালো থাকে।অর্থাৎ, ফল এবং সবজি দুটিই স্যালাডে সমান গুরুত্বপূর্ণ। আপনার শরীরের প্রয়োজন ও স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী কোনটির পরিমাণ বেশি রাখা উচিত, সেটাই মূল বিষয়। তাই একঘেয়ে না করে প্রতিদিনের ডায়েট প্ল্যানে রঙিন স্যালাড রাখুন, আর থাকুন সুস্থ ও সতেজ ।
নিউজপোলবাংলার ইউটিউব পেজের লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
